চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় কোমেন এবং ভারি বর্ষণের প্রভাবে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বান্দরবানে একমাসে তিন দফা বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  

বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও পাহাড়ি ঢলে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালীর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা শহরসহ ৬ উপজেলায় বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। প্রধান সড়ক বন্যার পানিতে ডুবে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ২ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। লাগামহীনভাবে বেড়ে চলেছে নিত্যপণ্যের দাম।

ক্ষতিগ্রস্ত লোকজন জানান, তারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেও সারতে পারেননি, আবার তাদের বন্যা কবলিত হয়ে আশ্রয় কেন্দ্রে আসতে হয়েছে। খাবার, পানি ও বিদ্যুৎ আর জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

Banglabid

পর্যাপ্ত ত্রাণসামগ্রীর অভাবে খাদ্য সংকটে পড়েছে বানভাসি লোকজন। বিশুদ্ধ পানির উৎসগুলো বন্যায় ডুবে যাওয়ায় খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন পানিবাহিত রোগ সংক্রমিত হচ্ছে। ভারি বৃষ্টিপাতে বীজতলা ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় সারাদেশের সাথে জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, অতি বৃষ্টিতে পাহাড়ি ঢল নামায় সাঙ্গু নদীর কূল ছাপিয়ে বন্যা দেখা দিয়েছে। বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি গাছপালা, ফসলেরও ক্ষতি হয়েছে।

কক্সবাজারে ঘূর্ণিঝড় ‘কোমেন’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ভারি বর্ষণে কক্সবাজারে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। চকরিয়া, পেকুয়া ও রামুর অনেক এলাকাই পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। বেড়েছে দুর্ভোগ। ত্রাণ ও পর্যাপ্ত নয়। বন্যায় স্কুল-কলেজে যেতে পারছেন না বলে জানান এক শিক্ষার্থী। সরকারি সহযোগিতার অভাবে মানবেতর জীবন কাটাতে হচ্ছে বলে জানান আরেক ব্যক্তি।

Reneta

বন্যার নানা বিষয় জানাতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে গণমাধ্যমের সহযোগীতা চেয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

ভবিষ্যতে বন্যা নিয়নন্ত্রণে মাতারবাড়িতে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মাতারবাড়ি ধলঘাটা নাগরিক কল্যাণ ফোরামের সভাপতি এম রইচ উদ্দিন জানান, এই বেড়িবাঁধ থাকলে এমন বন্যা পরিস্থিতি হয়তো হতো না।

পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উঁচু জোয়ারে প্লাবিত হয়েছে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা সহ জেলার অর্ধশতাধিক গ্রাম ও চর। আউশ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে আমনের বীজতলা। সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন জেলেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা পরিস্থিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT