চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পরিশোধ ব্যবস্থা সহজ হলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
প্রযুক্তি কোম্পানির লোগো সহ মোবাইল ও ল্যাপটপের স্ক্রিনে গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজন ও মাইক্রোসফট. Channel i News - চ্যানেল আই নিউজ

An illustration picture taken in London on December 18, 2020 shows the logos of Google, Apple, Facebook, Amazon and Microsoft displayed on a mobile phone and a laptop screen. - The European Union on December 15 unveiled tough draft rules targeting tech giants like Google, Amazon and Facebook, whose power Brussels sees as a threat to competition and even democracy. (Photo by JUSTIN TALLIS / AFP) (Photo by JUSTIN TALLIS/AFP via Getty Images)

গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ ব্যবস্থা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশীয় প্রতিষ্ঠানগুলো চাইলে স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল দিতে পারবে। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এতদিন বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে সরাসরি বিদেশে বিজ্ঞাপন দিতে পারতেন। সে অর্থ তাদের পক্ষে ব্যাংকগুলো পাঠাতে পারত। যদি সেই বিজ্ঞাপন দেওয়া হতো এজেন্সির মাধ্যমে, তাহলে ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নিতে হতো।

নতুন নির্দেশনায় দেশীয় কোনো প্রতিষ্ঠান যদি স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশে বিজ্ঞাপন প্রকাশ করে, তাহলে বিজ্ঞাপনের অর্থ বিদেশে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

এর পরিবর্তে ব্যাংকগুলো তাদের বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পরিশোধের আগে কিছু আনুষ্ঠানিকতা আছে, তা সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গুগল, ফেসবুক বা মেটার মতো বিদেশি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া আধুনিক বিপণন ও ব্যবসা প্রসারের গুরুত্বপূর্ণ অংশ। নতুন এই নীতিতে রেমিটেন্স পাঠানো অনেকটাই সহজ ও ঝামেলাহীন হবে।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রা নীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানিরা আত্মসমর্পণকারী নয়: খামেনি

পরবর্তী

‘তাণ্ডব’ পাইরেসির দায়ে সিনেমা হলের অপারেটরসহ আটক ৩

পরবর্তী
সিনেমা হলের অপারেটরসহ তিনজন আটক, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ ও সংশ্লিষ্টরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাণ্ডব’ পাইরেসির দায়ে সিনেমা হলের অপারেটরসহ আটক ৩

স্বর্ণের বারসমূহ, সোনার দাম বৃদ্ধির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দামে বড় পতনের পূর্বাভাস

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT