চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের দাপটে চট্টগ্রাম আবাহনীর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পর্দা উঠলো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম ফেডারেশন কাপের। শনিবার উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে গতবারের ফাইনালিস্ট চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়েছে বন্দর নগরীর দলটি। তাতে তিন গোলই করেছেন দলের তিন বিদেশি খেলোয়াড়।

বড় কোনো আয়োজন ছাড়াই বেলুন উড়িয়ে ১৩টি ক্লাবের অংশগ্রহণে ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

সাফ এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে জাতীয় দলের পারফরম্যান্সের ছিটেফোঁটাও ছিল না গ্রুপ ‘এ’তে চট্টগ্রাম আবাহনী এবং রহমতগঞ্জের ম্যাচটিতে। ভুল পাসের ছড়াছড়িতেই আলো ছড়িয়েছে চট্টগ্রামের ক্লাবটির বিদেশিরা। ৩৫ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার মামদু বা’র গোলে লিড বন্দর নগরীর দলটির।

সমতায় ফিরতে রহমতগঞ্জের সময় লেগেছে ২২ মিনিট। দ্বিতীয়ার্ধে পুরান ঢাকার দলটির হয়ে গোল করেন দেশীয় তরুণ মিডফিল্ডার রাকিবুল ইসলাম।

৭২ মিনিটে নাইজেরিয়ান মাগালানের গোলে আবারও এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এর তিন মিনিট বাদে মুফতাল আউয়াল গোল পেলে জয় নিশ্চিত হয় বন্দর নগরীর ক্লাবটির।

দ্বিতীয় দিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লড়বে মুক্তিযোদ্ধার সঙ্গে। পরের ম্যাচে টিম বিজেএমসির প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং।

ট্যাগ: ফেডারেশন কাপ ফুটবল-২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস

পরবর্তী

‘নতুন নায়কের’ খোঁজে এল ক্ল্যাসিকো

পরবর্তী

‘নতুন নায়কের’ খোঁজে এল ক্ল্যাসিকো

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, হতাহতের শঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT