চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
জাতীয় সংসদ

জাতীয় সংসদ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল, ২০১৮ শনিবার জাতীয় সংসদে পাস করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর অধীন প্রতিষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বহাল রাখার বিধান করা হয়েছে। অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে ঢাকার বাইরে যে কোন স্থানে অধিদপ্তরের অধস্তন বা শাখা কার্যালয় স্থাপনের বিধান করা হয়।

বিলে অধিদপ্তরের কার্যাবলীসহ অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, সরবরাহ, বিপণন, মজুদ নিষিদ্ধের বিধান করা হয়েছে।

বিলে ওষুধ উৎপাদনে লাইসেন্স গ্রহণ সাপেক্ষে এ সব দ্রব্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি, রপ্তানি, সরবরাহ, বিপণন, ক্রয়-বিক্রয়, ধারণ, সংরক্ষণ, গুদামজাতকরণ অথবা ব্যবহার করার বিধান করা হয়েছে। তবে সেবন, প্রয়োগ অথবা ব্যবহার এবং পাস বলে বহন অথবা পরিবহন করা যাবে।

বিলে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধি-নিষেধ, অ্যালকোহল পানে বিধি-নিষেধ, মাদকদ্রব্য ব্যবস্থাপত্র প্রদান সম্পর্কে বিধি-নিষেধ, লাইসেন্স প্রদান, লাইসেন্স প্রদানে বিধি-নিষেধ, লাইসেন্স ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা, লাইসেন্স বাতিল, লাইসেন্স স্থগিতকরণ, মাদকদ্রব্যের দোকান বা পানশালাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।

Reneta

এতে মাদকদ্রব্য প্রতিরোধে তল্লাশি, গ্রেফতার, আটক, ক্রোক, বাজেয়াপ্ত, তদন্ত, ব্যাংক হিসাব পরীক্ষা ও নিষ্ক্রিয়করণ সম্পর্কে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে মাদকদ্রব্য পরিবহন, সংরক্ষণসহ অন্যান্য কারণে আটক অথবা গ্রেফতারের ক্ষমতা প্রদান, তল্লাশি পদ্ধতি, পরোয়ানা ছাড়া তল্লাশি, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা, মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা, মাদকদ্রব্যের মাধ্যমে অর্জিত সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ, গোপন অভিযোগ ও নিয়ন্ত্রিত বিধিসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।

বিলে মাদকদ্রব্য সম্পর্কিত অপরাধের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ডসহ সর্বনিম্ন ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানসহ বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান করা হয়েছে।
বিলে মাদকদ্রব্য জনিত অপরাধের বিচারের জন্য প্রয়োজনীয় সংখ্যক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন করার বিধান করা হয়েছে।

বিলে ট্রাইব্যুনালের ক্ষমতা, মাদকদ্রব্য অপরাধ আমলযোগ্যতা, জামিন, বিচারের বিশেষ পদ্ধতি, বিচার সমাপ্তির মেয়াদ, অভিযোগ শিশুর বিচার পদ্ধতি, ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, মোবাইল কোর্ট আইনের প্রয়োগ, জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা, বিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।

এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ রহিত করার প্রস্তাব করা হয়েছে। বিলে প্রথম ও দ্বিতীয় তফসিলে মাদকদ্রব্যের নাম উল্লেখ করা হয়েছে। বিশেষ ক্ষেত্রে মাদকদ্রব্যাদি ব্যবহারে মাদক শুল্কের হার, দ্বিতীয় তফসিলে নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, শামীম হায়দার পাটোয়ারী, বেগম রওশন আরা মান্নান, বেগম নূর-ই-হাসানা লিলি চৌধুরী, নূরুল ইসলাম ওমর, ডা. আককাছ আলী সরকার, নূরুল ইসলাম মিলন ও বেগম মাহজাবীন মোরশেদ বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT