চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্ক, অভিযোগ আর অনিশ্চয়তায় মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
মালদ্বীপ-প্রেসিডেন্ট নির্বাচন

ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন

ক্ষমতাসীনদের নিয়ে নানা বিতর্ক আর অভিযোগ এবং অনিশ্চয়তার মধ্যেই মালদ্বীপে তৃতীয়বারের মতো শুরু হয়েছে বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য গণভোট’ বলছে বিরোধীরা। নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ এবং ইব্রাহিম মোহাম্মাদ সোলিহের বিরোধী জোট।

এরই মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধীদল নিপীড়নের অভিযোগ উঠেছে।

Banglabid

নির্বাচনের ঠিক আগের দিন স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ বিরোধী দলের নির্বাচনী প্রচারণা বিষয়ক সদর দপ্তরে অভিযান চালায়। ওই সময় দলটির হাজারো নেতাকর্মী রাস্তায় মিছিল আর র‌্যালিতে ব্যস্ত ছিল।

বিরোধী দলীয় আইনজীবী হিসান হুসেইন আল-জাজিরাকে জানান, মালের ৭ তলা বিশিষ্ট ভবনে শনিবার রাতে স্পেশাল অপারেশনস পুলিশ ‘ঘুষপ্রদান এবং ভোট প্রক্রিয়া প্রভাবিত করা’র ঘটনার তদন্তের অংশ হিসেবে সার্চ ওয়ারেন্ট নিয়ে অভিযান চালায়।মালদ্বীপ-প্রেসিডেন্ট নির্বাচন

সার্চ ওয়ারেন্টে পুলিশকে অভিযান চালানোর জন্য ১৪ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। এক টুইটবার্তায় পুলিশ জানায়, ‘বেআইনি কর্মকাণ্ড ঠেকাতে’ ঘটনাস্থলে সক্রিয় আছে পুলিশ কর্মকর্তারা।

Reneta

তারপরেও এই নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল।

নির্বাচনটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন ও ভারত। নির্বাচনের মাধ্যমে মালদ্বীপে নিজেদের প্রভাব আরও বাড়াতে চায় চীন। অন্যদিকে ভারতের লক্ষ্য বেইজিং ঘেষা প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের পতন।

নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বলেছে, দেশটিতে গণতন্ত্রের উন্নতি না হলে নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপ নির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারে যাচ্ছে ফারুকীর ‘ডুব’

পরবর্তী

আওয়ামী লীগের সাথে জনগণের ঐক্য হবে না: রিজভী

পরবর্তী
বিএনপি

আওয়ামী লীগের সাথে জনগণের ঐক্য হবে না: রিজভী

মারজিয়া কবীর থেকে ডিজে সনিকা

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT