চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ডাইভারশন সেন্টার এর মানচিত্র, ট্রাফিক নির্দেশনা ও প্রবেশ পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিদের্শনার বিষয় জানানো হয়েছে।

এতে বলা হয়েছে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ওইদিন অনুষ্ঠানের সময় প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণকল্পে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সব প্রকার যানবাহনকে সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত নিচের সড়কগুলো পরিহার করে বিকল্প সড়ক দিয়ে চলাচলের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং এবং ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচলে এড়িয়ে চলতে বলা হয়েছে।

Banglabid

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ/শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ থেকে গণভবন স্কুল ক্রসিং হয়ে পরিকল্পনা কমিশন হয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ক্রসিং পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

এছাড়াও একই দিন মহান বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪টা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে চলাচল করবেন।

এ উপলক্ষে ওইদিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহকে গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়ক হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।
একইভাবে আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালক/ব্যবহারকারীকে যানবাহনসমূহ নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Reneta

টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দিয়েছে ডিএমপি।
এদিকে ওইদিন দুপুরে প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, সামরিক, আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনৈতিকরা, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এসময় আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের দুপুর ১২ টা থেকে বঙ্গভবনে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক দিয়ে চলাচলের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

জানানো হয়েছে অনুষ্ঠানের সময় জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে। আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করা যাবেনা। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪তলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক- গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গেরিলায় নিজেকে উজাড় করে অভিনয় করেছিলাম’

পরবর্তী

‘ওরা ১১ জনের কেউ কেউ ভুল বুঝেছিল’

পরবর্তী
বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, মাথায় পাগড়ি পরা, চশমা পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওরা ১১ জনের কেউ কেউ ভুল বুঝেছিল’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অন স্ক্রিনে শাবানা, অফ স্ক্রিনে অপু বিশ্বাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT