চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞান চর্চায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ‌’বিডিজেএসও গার্লস ক্যাম্প’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:১৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

বিজ্ঞান ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ বাড়নোর উদ্যোগ নিয়ে ১২ মার্চ ঢাকায় শেষ হলো তিন দিনব্যাপী বিডিজেএসও গার্লস ক্যাম্প ২০১৭।

আগামী ডিসেম্বরে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য এই ক্যাম্প আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)।

তিন দিনব্যাপী এই অনাবাসিক ক্যাম্পটিতে দেশের ১২টি স্কুলের ৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ক্যাম্পটি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। ক্যাম্পে শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস করানো হয়। পুরো ক্যাম্পটি পরিচালনা করে আইজেএসও বাংলাদেশ জাতীয় দলের প্রশিক্ষকরা।

Banglabid

ক্যাম্পের সমাপনী দিনে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী সকল ক্যাম্পারদের হাতে সনদপত্র তুলে দেন ।

তিনি শিক্ষার্থীদের সঙ্গে আইজেএসও সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই ধরণের ক্যাম্পের মাধ্যমে বিজ্ঞান শিক্ষায় মেয়েদের আরও অংশগ্রহণ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন প্রতিযোগিতামূলক অলিম্পিয়াডে ভালো করতে হলে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের মুখস্থের অভ্যাস পরিহার করে বুঝে সবকিছু পড়তে হবে।

বাংলাদেশে বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) সহকারী একাডেমিক সমন্বয়ক মোঃ জুনায়িদুল ইসলাম জানান যে এবছর সারাদেশে বিডিজেএসও-র ১০টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে এবং ঢাকায় জাতীয় পর্বের পরেই আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ছয় সদস্যের বাংলাদেশ দল গঠন করা হবে।

Reneta

উল্লেখ্য, গত দুই বছর ধরে বাংলাদেশ দল আইজেএসও-তে অংশ নিচ্ছে। এরমধ্যে ২০১৬ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ১৩তম আইজেএসও-তে বাংলাদেশ দলের ছয় অংশগ্রহণকারীর সবাই পদক লাভের গৌরব অর্জন করে। যার তিনটি ছিল রৌপ্যপদক ও তিনটি ব্রোঞ্জপদক।

ক্যাম্প, বিডিজেএসও এবং আইজেএসও দল বিষয়ে বিস্তারিত জানা যাবে এসপিএসবির ওয়েবসাইট http://www.spsb.org/bdjso17/ এবং ফেইসবুকফ্যান   পেইজ http://www.facebook.com/bdjso তে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শততম টেস্টটা ওরা উপভোগ করুক’

পরবর্তী

ভাংচুরের শঙ্কায় ঢাবি-জাবি’র বাস চলাচল বন্ধ 

পরবর্তী

ভাংচুরের শঙ্কায় ঢাবি-জাবি’র বাস চলাচল বন্ধ 

আমরা এমন মৃত্যু আর দেখতে চাই না

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT