চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ ভবন সরাতে সময় আবেদনের শুনানি ৫ অক্টোবর

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৩২ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি, আদালত
A A
বিজিএমইএ ভবন

৬ মাসের মধ্যে ভবন ভাঙার যে নির্দেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দিয়েছিলেন তা প্রতিপালনে আরো ১ বছর সময়ে চেয়ে বিজিএমইএ-এর করা আবেদনের শুনানি হবে আগামী ৫ অক্টোবর।

সোমবার সুপ্রিম কোর্টের অবকাশকালিন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আগামী ৫ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য দিন নির্ধারণ করে দেন।

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Banglabid

এর আগে গত ২৩ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সময়ের আবেদন করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানান, বিজিএমইএ-এর পক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

সেদিন তিনি বলেন, ‘হাতিরঝিলে অবস্থিত ওই ভবন থেকে সব কিছু সরাতে আরও এক বছর সময় চেয়ে আবেদন করা হয়েছে। এরইমধ্যে রাজউক উত্তরায় জমি দিয়েছে। সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। তারপর ওখানে সব কিছু সরিয়ে নিতে হবে। আমাদের আবেদনটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি।’

গত ১২ মার্চ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) এর ভবন ৬ মাসের মধ্যে ভাঙার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Reneta

রাজউকের অনুমোদন ছাড়াই কারওয়ানবাজার সংলগ্ন বেগুনবাড়ি খালে বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে উল্লেখ করে ২০১০ সালের ২ অক্টোবর ইংরেজি দৈনিক ‘নিউ এজ’ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মনিরউদ্দিন আদালতে উপস্থাপন করেন।

এর পরদিন বিজিএমইএ ভবন কেন ভাঙ্গার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

এরপর ২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ’র ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়ে রায় দেন।

রায়ে বিজিএমইএকে নিজস্ব অর্থায়নে ভবনটি ভাঙ্গতে বলা হয়। ভবনটি নির্মাণের আগে ওই স্থানের ভূমি যে অবস্থায় ছিলো সে অবস্থায় ফিরিয়ে আনতেও নির্দেশ দেওয়া হয়।

ওই বছরের ৫ এপ্রিল বিজিএমইএ’র আবেদনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় ছয় মাসের জন্য স্থগিত করেন।
পরবর্তী সময়ে আপিল বিভাগ স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়ান। এর দুই বছর পর ২০১৩ সালের ১৯ মার্চ হাইকোর্টের ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির পর লিভ টু আপিল করে বিজিএমইএ কর্তৃপক্ষ।

যেটা ২০১৬ সালের ২ জ‍ুন খারিজ হয়ে যায়। এরপর বিজিএমইএ রায় পুর্নবিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করেন। গত ৫ মার্চ সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

১৯৯৮ সালের ২৮ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণ শেষ হলে ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর থেকে বিজিএমইএ ভবনটি তাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমইএবিজিএমইএ ভবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমবিবিএস ভর্তি পরীক্ষায় নম্বর কর্তন বিষয়ে আদেশ মঙ্গলবার

পরবর্তী

মিসর চলচ্চিত্র উৎসবে ফারুকীর ‘ডুব’

পরবর্তী
নো বিড অ্যান্ড রোজেস ফেস্টিভাল এর পোস্টার যেখানে দুই নারী ও একজন পুরুষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিসর চলচ্চিত্র উৎসবে ফারুকীর ‘ডুব’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ করেই মিডিয়া এড়িয়ে চলছেন রণবীর সিং

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT