চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগের প্রাধান্যের খোঁজ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:২৩ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
মতামত
A A
বাংলাদেশের বিচার বিভাগীয় ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগ পৃথকীকরণের দেড় দশক পরও বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের বিচার বিভাগের প্রাধান্যের বিষয়টিকে খুঁজতে হয়। যেমন খুঁজতে হয় বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি। স্বাধীনতার ৫০ বছর পরে এসে আমাদের বিচার বিভাগ কেমন স্বাধীন? তা সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের এক বিদায়ী বক্তব্যে ফুটে উঠেছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থেকে বিদায় নেয়ার সময়  তিনি জনাকীর্ণ আদালতেই বলেছিলেন ‘সাংবিধানিকভাবে আমাদের বিচার বিভাগ স্বাধীন। কিন্তু বাস্তবে কতটুকু, তা আমরা সকলেই জানি এবং বুঝি।’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড আয়োজিত আলোচনায় মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের এক তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনলাম। বক্তব্যের একপর্যায়ে প্রধান বিচারপতি বললেন, ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় প্রধান বিচারপতির কোন ভূমিকা (রোল) নেই!’

বিচার বিভাগের প্রাধান্য নিয়ে আলোচনা করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

অসহায় বিচারপ্রার্থীর আইনী সেবা কার্যক্রম পরিচালনার যে জাতীয় বোর্ড সেখানে দেশের প্রধান বিচারপতির কোন ভূমিকা (রোল) না থাকাটা অবশ্যই ভাবনার বিষয়। এ বিষয়টি যে স্বাভাবিক নয়, তা আমরা আমাদের প্রধান বিচারপতির বক্তব্যে ভারতের উদাহরণ টানা থেকে উপলব্ধি করতে পারি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘ভারতের লিগ্যাল সার্ভিস অথোরিটির প্রধান পৃষ্ঠপোষক সে দেশের প্রধান বিচারপতি। এছাড়া প্রধান বিচারপতির মনোনীত আরেকজন জ্যেষ্ঠ বিচারপতি সে অথোরিটির প্রধান নির্বাহী। আর একজন সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন সে অথোরিটির সাচিবিক দায়িত্বে। তাদের (ভারতের) সব জায়গায় কিন্তু বিচার বিভাগের প্রাধান্য।

প্রধান বিচারপতির বক্তব্যে প্রতিবেশী দেশের বিচার বিভাগের প্রাধান্যকে উদাহরণ হিসেবে তুলে ধরার বাস্তবতায় প্রকারান্তরে আমরা আমাদের বিচার বিভাগের প্রাধান্যকে যে খুঁজছি তা উপলব্ধি করতেই পারি। এছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালনা বোর্ডে আমলাদের যে প্রাধান্য সেটাও প্রধান বিচারপতি তার বক্তব্যে তুলে ধরেছেন।

একপর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশনের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেছেন, ‘আমরা বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন তৈরি করলাম। প্রথমে এই কমিশনের প্রধান ছিলেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। কিন্তু তারপর কী হলো? তারপর থেকে কি হয়েছে তা আপনারা দেখছেন। মানবাধিকারের সাথে লিগ্যাল এইডের একটা সংশ্লেষ আছে, তাই এসব বিষয়ে সরকারকে অনেক-অনেক বেসি ভাবতে হবে।’

Reneta

প্রধান বিচারপতির এই অভিব্যক্তি সরকার গভীরভাবে অনুধাবন করুক এবং আইন- বিচার, মানবাধিকার ও আইনগত সহায়তা সংক্রান্ত বিষয়ে বিচার বিভাগ প্রাধান্য পাক।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবিচার বিভাগসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT