চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপ্রার্থীদের ন্যায়বিচার দিতে সচেষ্ট থেকেছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

চার দশকের বিচারিক জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার দিতে সচেষ্ট থেকেছেন বলে বিদায়বেলায় উল্লেখ করলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা।

সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে বৃহস্পতিবার ছিলো জিনাত আরার শেষ কর্মদিবস। এদিন দুপুরে আপিল বিভাগের আদালত কক্ষে তাকে বিদায় সম্ভাষণ জানানো হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতি সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিদায় সম্ভাষণ জানান।

Banglabid

এসময় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিদায় সম্ভাষণ উপলক্ষে নিজের অনুভুতি ব্যক্ত করে বিচারপতি জিনাত বলেন: আমি আমার চার দশকের বিচারিক জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার দিতে সচেষ্ট থেকেছি। দীর্ঘ এই পথচলায় আইনজীবী আদালত সংশ্লিষ্টদের সহযোগিতা পেয়েছি। আজ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বাবা একজন বিচারক ছিলেন। একসময় তিনি সুপ্রিম কোর্টের রেজিস্টার হন। আমার বাবার খুব স্বপ্ন ছিল যে, আমি একদিন যেন হাইকোর্টের বিচারপতি হই। তবে ব্যক্তি জীবনে একটা দু:খের বিষয় হচ্ছে যে, আমার বাবা আমার বিচারপতি হওয়াটা দেখে যেতে পারেননি। আমি হাইকোর্টের বিচারপতি হবার তিন মাস আগে বাবা মারা যান।’

বিচারপতি জিনাত আরা বলেন: কয়েক মাস আগে থেকেই মনে হচ্ছিল যে, অবসরে গেলে হয়ত একটা মুক্তি মিলবে। তবে এটা সত্য যে, আজ বিচারিক জীবনের শেষ কর্মদিবসে এসে নিজের মাঝে একটা বিষণ্ণতা কাজ করছে। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।

Reneta

১৯৫৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন জিনাত আরা। তার বাবার নাম এইচ এম আর সিদ্দিকী (মৃত)।  মায়ের নাম বেগম আয়শা সিদ্দিকী (মৃত)। জিনাত আরা বিএসসি ও এলএলবি পাসের পর ১৯৭৮ সালের ৩ নভেম্বর বিচার বিভাগে মুনসেফ হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান। আর ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। এরপর ২০১৮ সালের ৯ অক্টোবর জিনাত আরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিচারপতি জিনাত আরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় নারী বিচারপতি। এর আগে প্রথম আপিল বিভাগের বিচারপতি থেকে অবসরে যান বিচারপতি নাজমুন আরা সুলতানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারপতি জিনাত আরাসুপ্রিমকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT