চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারককে প্রভাবিত করে খালাস পান তারেক: আইনমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৮:৩৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বিচারিক আদালতের বিচারককে প্রভাবিত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেছেন, যদি চুক্তি করেও আনতে হয়, তাহলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে চুক্তি করার চেষ্টাও করব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারিক আদালতের বিচারককে প্রভাবিত করে তারেক রহমান তখন নিজেকে খালাস করিয়েছিলেন এবং খালাস করানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিচারক বাংলাদেশ থেকে চলে যান। তারেক রহমানকে দেশে এনে এই সাজা যাতে খাটতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আইনি যেসব প্রক্রিয়া প্রয়োজন, সেসব প্রক্রিয়া গ্রহণ করব। কিন্তু সেটি করা হবে এই রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পরে।

যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, লন্ডনে বসে আপিল হবে না। আমরা যদি তাঁকে ধরে আনতে পারি, অথবা তিনি যদি এসে আত্মসমর্পণ করেন, তাহলে আপিল করতে পারবেন।

Banglabid

যুক্তরাজ্য থেকে তারেক রহমানকে ফিরিয়ে আনার সুযোগ কতটা এ বিষয়ে তিনি বলেন, তারেক রহমানের এত দিন কোনো মামলায় সাজা ছিল না। এ কারণে এত দিন সেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়নি। এখন করা হবে। মন্ত্রী বলেন, ওই রায়ের দু’দিন পর পরিবার-পরিজন নিয়ে জজ সাহেব মালয়েশিয়ায় পালিয়ে যান। আসার অনুরোধ করার পরেও, এমনকি চাকরি থেকে নোটিস দেওয়ার পরও আজ পর্যন্ত ফিরে আসেননি।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দিয়েছিলেন। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয়েছিল সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা। খালাসের সেই রায় বাতিল করে বৃহস্পতিবার হাই কোর্ট বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদন্ড দেয়। পাশাপাশি মামুনের কারাদন্ড বহাল রাখা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রীতারেক রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একনেকে ৭ হাজার কোটি টাকার ৮ প্রকল্পের অনুমোদন

পরবর্তী

বিচারককে প্রভাবিত করে খালাস পান তারেক: আইনমন্ত্রী

পরবর্তী

ন্যাটো ভাঙ্গার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো ভাঙ্গার ইঙ্গিত ট্রাম্পের

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT