চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভে উত্তাল ব্রিটেন

প্রণয় পলিকার্প রোজারিও প্রণয় পলিকার্প রোজারিও
৬:৩৩ পূর্বাহ্ণ ২৬, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

গণভোটে ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় আসার পরই উত্তাল হয়ে
উঠেছে যুক্তরাজ্য। ওই ফলাফলের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষ বিক্ষোভ করেছে রাজধানী লন্ডন ও
স্কটল্যান্ডের কয়েকটি শহরে।

ইইউ এর পক্ষে থাকতে দ্বিতীয় দফায় গণভোটের
আবেদন জানিয়েছেন প্রায় ২০ লাখ মানুষ। আর ব্রিটেনকে দ্রুত জোট ছাড়ার
তাগিদ দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। 

ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে বৃহস্পতিবারের ঐতিহাসিক গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় আসার পরই নতুন করে হিসাব-নিকাশ শুরু হয় ব্রিটিশদের। অভিবাসীদের ভারে জর্জরিত ব্রিটিশরা ইউ ছাড়ার পক্ষে রায় দিলেও অর্থনৈতিক মন্দাবস্থার ইঙ্গিত পেয়ে আবারো ইইউতে থেকে যেতে দ্বিতীয় দফায় গণভোটের আবেদন করেন লাখো মানুষ।

Banglabid

বর্ণবাদী ও অভিবাসীবিরোধীদের প্রতারণাপূর্ণ প্রচারণায় বিভ্রান্ত হয়ে ভোটাররা ইইউ ছাড়ার পক্ষে রায় দিয়েছে অভিযোগ করে তারা আবারো গণভোটের দাবি তুলেন। লন্ডনের স্বাধীনতার দাবি জানিয়ে স্বাক্ষর করেন দেড় লাখেরও বেশী মানুষ। তাদের অনেকে বিক্ষোভ করেন লন্ডনে।

স্বাধীনতার দাবিতে বিক্ষোভ হয় স্কটল্যান্ডের কয়েকটি শহরেও। যুক্তরাজ্য থেকে আলাদা হতে দ্বিতীয়বারের মতো গণভোটের ডাক দেয়ার সম্ভাবনার কথা জানান স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।

ব্রিটেনবাসীর ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দ্রুত কার্যকরে এক বৈঠকে ব্রিটেনের সঙ্গে বিদায় আলোচনার শুরুর প্রস্তাব দেন ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা। পরবর্তী পদক্ষেপ নিতে বুধবার জরুরি বৈঠকে বসবেন ইইউ নেতারা।  তবে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ব্রিটেনের বিদায় আলোচনা গঠনমূলকভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

Reneta

ব্রিটিশরা ইইউ ছাড়ার সিদ্ধান্ত নিলেও লিসবন চুক্তির ৫০ ধারা কার্যকর হতে সময় লাগবে প্রায় ২ বছর। এ সময়ে ইইউতে থেকে যেতে আবারো আবেদন করতে পারবে ব্রিটেন। তবে দীর্ঘ এ সময় পাড়ি দিতে লাভ- লোকসানের অনেক জটিল হিসেব কষতে হবে ব্রিটেনবাসীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউব্রিটেনে গণভোট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত ১৪

পরবর্তী

হিলারি বেন ছাঁটাই

পরবর্তী

হিলারি বেন ছাঁটাই

ঈদে সদরঘাট লঞ্চ টার্মিনালের প্রস্তুতি

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT