চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে অ্যাড মানি ও ক্রেডিট কার্ডের বিল দিলেই স্বাস্থ্যখাতে অনুদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য
A A
অ্যাড মানি ও ক্রেডিট কার্ডের মাধ্যমে স্বাস্থ্যখাতে অনুদান প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশে গ্রাহক অ্যাড মানি বা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলে দেশের স্বাস্থ্যখাতে অনুদান হিসেবে যোগ হবে ১০ টাকা।

কোনো গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে ৫০০০ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলে ১০ টাকা এবং সমপরিমাণ ভিসা/অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করলেও ১০ টাকা অনুদান হিসেবে দেশের স্বাস্থ্যখাতে পৌঁছে দেবে বিকাশ।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিকাশ।

এতে বলা হয়, করোনার এই সময়ে বিকাশে নিরাপদে লেনদেনের পাশাপাশি এই অনুদান গ্রাহকদের জন্য দেশের জরুরী চিকিৎসা সেবায় অবদান রাখার সুযোগ করে দিবে।

অ্যাড মানি এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মাধ্যমে অনুদানের এই সুযোগ থাকবে চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ক্যাম্পেইনে অংশ নিয়ে সর্বোচ্চ ১০ টাকা করে মোট ২০ টাকা অনুদান করার সুযোগ পাবেন গ্রাহক।

করোনার সময়ে গ্রাহকরা যেকোনো প্রয়োজনে বিকাশ অ্যাপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে নিজের বা অন্যের বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন কোনো খরচ ছাড়াই। ঘরে বসেই সবচেয়ে বেশি সংখ্যক ২৯টি ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ভিসা/মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটার পেমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, স্কুল কলেজের বেতন পরিশোধ, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। এছাড়া জরুরী প্রয়োজনে দেশজুড়ে বিকাশ-এর ২ লাখ ৭০ হাজার এজেন্ট পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ক্যাশ আউটও করতে পারছেন গ্রাহক।

অ্যাড মানি ক্যাম্পেইনের বিস্তারিত জানতে https://www.bkash.com/bn/add_money_10tk_donation ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর ক্রেডিট কার্ডের বিল পরিশোধের ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/credit_card_10tk_donation ওয়েবসাইটে।

ট্যাগ: বিকাশস্বাস্থ্যখাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে

পরবর্তী

ত্রাণ চাইনা, বাঁধ চাই

পরবর্তী
তৃণমূল নেতাদের প্রতিবাদী অবস্থান, বাঁধ নির্মাণের দাবি জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ চাইনা, বাঁধ চাই

বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান পৌনে ২ কোটি টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT