চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান পৌনে ২ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
বিনোদন
A A

২০২০-২১ অর্থ বছরের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার এই বিভাগে ১০ জনকে মোট ১ কোটি ৭৭ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

১০টি স্বল্পদৈর্ঘ্য’র মধ্যে ৪টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ২০ লাখ টাকা করে। ২টি চলচ্চিত্রের প্রতিটি ১৫ লাখ টাকা করে, দুটি ১৮ লাখ করে, একটি ১৭ লাখ এবং একটি চলচ্চিত্রকে দেয়া হয়েছে ১৪ লাখ টাকা।

এরমধ্যে প্রামাণ্য চলচ্চিত্রের জন্য এ বছর অনুদান পেয়েছেন মেহজাদ গালিব, তাসমিয়াহ্ আফরিন, রাসেল রানা এবং নাসরিন ইসলাম (মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রের জন্য)।

সাধারণ শাখায় এ বছর অনুদান পেয়েছেন শামসুদ্দীন আহমদ শিবলু, ফজলে হাসান শিশির এবং এমদাদুল হক খান।

Reneta

শিশুতোষ চলচ্চিত্র বিভাগে এ বছর অনুদান পেয়েছেন মেহেদী হাসান অর্ণব ও স্বপ্ন সমুদ্র।

এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য নির্মাণের জন্য অনুদান পেয়েছেন শায়লা রহমান তিথি।

এরআগে মঙ্গলবার (১৫ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের  অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। যেখানে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে। সাম্প্রতিক সময়ে এতো সংখ্যক চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়ার রেকর্ড বিরল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রণালয়রাসেল রানালিড বিনোদনশর্টফিল্মসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT