চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি বট গাছের মত, দু’একটা পাতা ঝরলে কিছু যায় আসে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সিদ্ধান্তের বাইরে দুই-একজন শপথ নিলে তাতে দলের কোনো ক্ষতি হবে না। কারণ বিএনপি একটি বট গাছের মত, দু’একটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী তাঁতীদলের নতুন কমিটি গঠন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপিকে চাপে রাখার জন্যই আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।

Banglabid

‘‘প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে চাপে রাখা হচ্ছে না, এটা জনগণই বিচার করবে। জনগণের চোখের সামনে পরিষ্কার, এই সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের চাপ বিরোধী দলের উপর চাপ দিয়ে যাচ্ছে। বিএনপির উপরে উপরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।’’

তিনি বলেন, সব দলীয় আনুগত্যের বাইরে গিয়ে বিএনপির এমপিরা কেন শপথ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী বলেন, বিএনপি একটা বড় বটগাছ এখান থেকে দু’একটা পাতা ঝরে গেলে কিছু আসে যায় না।

‘‘আমাদের অতীত ইতিহাসে এরকম আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবরণের পরে হুদা আর মতিন এবং প্রেসিডেন্টের কেবিনেটের ডাকসাইটের মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিল। তার পরে ওয়ান ইলেভেনের সময় চেষ্টা করেছিল, পারে নাই।

Reneta

অতএব দুই-একজন শপথ নিল কি নিল না এটা এত বড় দলের জন্য তেমন কোন বিষয় না। আমরা মনে করি, আমাদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নিলে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে দল।’’

এ সময় দলীয় সিদ্ধান্তের বাইরে শপথ নেওয়াকে দুঃখজনক বলেও অভিহিত করেন বিএনপির এ শীর্ষ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনড.খন্দকার মোশাররফ হোসেনবিএনপিশপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই বাংলায় হামলার ইঙ্গিত আইএসের

পরবর্তী

তাদের আয় কত?

পরবর্তী

তাদের আয় কত?

চীন নির্ভরতা কমানোর চেষ্টায় পাকিস্তান

সর্বশেষ

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT