চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: হানিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ণ ১২, মে ২০২২
জনপদ, লক্ষ্মীপুর
A A
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা দেশের উন্নয়ন চায় না। এদের বিরুদ্ধে দেশের মানুষ তথা দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে। এদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে।

বৃহস্পতিবার দুপুরে কমলনগর উপজেলার উপকূল সরকারী কলেজ মাঠে কমলনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলনের নামে ২০১২-১৩ সালের মতো যদি ঘটনার পুনরাবৃত্তি করা হয়, তবে সারাদেশের লক্ষ কোটি আ’লীগের নেতাকর্মী তার সঠিক জবাব দেবে। সারাদেশে সরকারের উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে। কিন্তু বিএনপি মিথ্যাচার করছে। মেগা প্রকল্পকে তারা মেগা দুর্নীতি বলে অপপ্রচার করছে। দুর্নীতির কথা বিএনপির মুখে মানায় না। বিএনপির নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করায় দন্ডপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় তিনি এখন বাসায় রয়েছেন। তাদের লজ্জা হওয়া উচিত।

Banglabid

মাহবুব উল আলম হানিফ বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি একটি উন্নয়নমূলক কাজ করেছে কিনা, তাও দেখানোর সুযোগ তাদের নেই। আর তাদের সঙ্গে রাজাকারের দল জামায়াতে ইসলামী জোট বেঁধেছে। যুদ্ধাপরাধী হওয়ায় কাদের মোল্লার ফাঁসির পরে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা জানানো হয়। জামায়াত স্বাধীনতাবিরোধী দল। একাত্তরে তারা রাজাকার ছিল। এখনো তারা রাজাকার।

তিনি আরো বলেন, বিএনপির আমলে কৃষক সারের জন্য আন্দোলন করতে গেলে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। বর্তমানে সারের জন্য মানুষকে মরতে হচ্ছে না। ভর্তুকি দিয়ে কৃষককে সার দেয়া হচ্ছে। বিদ্যুৎ এর জন্য আন্দোলন করতে গেলে মানুষকে গুলি খেয়ে মরতে হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে ২৬ হাজার মে.ওয়ার্ড। সারাদেশে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে।

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানান আওয়ামী লীগের এ নেতা।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ’লীগ নেত্রী শেখ হাসিনানেতাকর্মীবিএনপি-জামায়াত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরওয়ে গেলে ডায়েট ভুলে যান হালান্ড

পরবর্তী

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন দুই সহোদর

পরবর্তী
দুই সহোদর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশি পুরুষ, পেশাদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন দুই সহোদর

কৃষকের বাজারের আলোচনা সভা, উপস্থিত দর্শক ও বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর দুই সিটিতে ১২টি কৃষকের বাজার

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT