চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কয়দিন পর খালেদা জিয়াকেও চিনবে না: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
রাজনীতি
A A
বিএনপি নেতাদের সমাবেশে উপস্থিত নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি নাকি ডা.জাফরুল্লাহ চৌধুরীকে চিনে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলে জাফরুল্লাহ চৌধুরীর সাথে নাকি বিএনপির কোনো সম্পর্ক নেই । কয়দিন পর তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেনা।

মঙ্গলবার রাজধানীর শনির আখড়ায় শনি মন্দির সংলগ্ন মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর কদমতলী থানাধীন দনিয়া ইউনিয়নের ৬০নং ওয়ার্ডের ইউনিট সমূহের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।

Banglabid

তিনি আরও বলেন, বিএনপি জামাত দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে। দেশে আইএস সৃষ্টি করতে। তাই তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তারা দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে চায়। তাদের এ মনের আশা কখনও পূরণ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মিরা কখনো দেশের ক্ষতি মেনে নিবে না।

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগ চায় দেশের রাজনীতি শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক । জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী সব সময় কাজ করে যাচ্ছেন। আমরা সাহসী মানুষদের নিয়ে আওয়ামী লীগ গঠন করবো। তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়বো।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

Reneta

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ডাঃ দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকরাও সর্বজনীন পেনশনের আওতায়: ড. হাছান মাহমুদ

পরবর্তী

আবারও আলোচনায় বার্সায় ডেম্বেলের ভবিষ্যৎ

পরবর্তী
বার্সায় ডেম্বেলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে ফুটবল কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আলোচনায় বার্সায় ডেম্বেলের ভবিষ্যৎ

প্রেসিডেন্টের সঙ্গে পিএসসির নিয়োগ কার্যক্রমের দ্রুত সম্পন্নের জন্য আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসসিকে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রপতির নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT