চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই শেষ করবে আওয়ামী লীগকে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। গরীব মানুষদের বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।

তিনি আজ বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কোন বিকল্প নেই। বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব দলের কাছে আমার প্রশ্ন, শেখ হাসিনার চেয়ে যোগ্য নেতা কে আছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারে?

Banglabid

বিএনপি নেতৃত্ব সংকটে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই দণ্ডিত। নির্বাচনে কে নেতা হবে তাদের দলের? হাওয়া নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতা কে? ভুয়া, এক দফা ভুয়া। জনগণ শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক, সংসদের বিলুপ্তি চায় না। ওরা (বিএনপি) কেন চায়?

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। বলে, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কোন ক্ষতি হবে না। কি সুন্দর কথা! আওয়ামী লীগকে নিশ্চহ্ণ করে দিয়েছে। বাকীদের এক রাতেই শেষ করে দিবে। এটা তাদের ভিতরের কথা। বিএনপির তিন গুন- সন্ত্রাস, দুর্ণীতি আর মানুষ খুন। এখন আবার নিজেদের দোষ অপরের ওপর চাপায়। এটা তাদের নতুন কূটকৌশল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধ, গণতন্ত্রকে গিলে খাবে। বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাবে এটা তাদের ধান্দা।

Reneta

তিনি আরও বলেন, নির্বাচনে শেখ হাসিনা হারলে আপনি হেরে যাবেন, বাংলাদেশ, গরীব মানুষ, মুক্তিযুদ্ধ হেরে যাবে। গরীব মানুষকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে ৭৫ এর মতো ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে তা মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টু সহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখছে তরুণ সমাজ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরবর্তী

১৫ বছর পর পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেট প্রধান

পরবর্তী
ভারতীয় ক্রিকেট প্রধান পাকিস্তানে ১৫ বছর পর যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর পর পাকিস্তান যাচ্ছেন ভারতীয় ক্রিকেট প্রধান

মানববন্ধনে মাহমুদুল্লাহর এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদুল্লাহকে এশিয়া ও বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT