চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭ এমপি কি শেষ পর্যন্ত শপথ নেবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদে বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭ জন সংসদ সদস্য (এমপি) শপথ নিয়ে সংসদে যাওয়া না যাওয়া নিয়ে খোদ বিএনপি ও ঐক্যফ্রন্টেই দুটি মত পাওয়া যাচ্ছে।

ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখ্যান এবং নতুন নির্বাচনের দাবি জানালেও তারা আবার সংসদে যাওয়া নিয়ে দোদুল্যমান। একপক্ষ কোনোভাবেই সংসদে যাবে না, ব্যাপক আন্দোলন চায়।

আরেক পক্ষ জানাচ্ছে, আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ জন সংসদ সদস্য শপথ নিতে পারেন। তাদের যুক্তি, সংসদে গিয়ে কথা বলা উচিত। জনগণের দাবি-দাওয়া নিয়ে সংসদে সরকারের সঙ্গে যতোটা সম্ভব তর্ক-বিতর্ক করা উচিত।

Banglabid

ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরুতেই বলেছেন, এই নির্বাচন তারা প্রত্যাখ্যান করছেন। নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে।

ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ নিতে যাবেন কিনা এমন প্রশ্নে দুই শীর্ষ নেতা দুই ধরনের বক্তব্য দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন: আমরাতো নির্বাচনই প্রত্যাখ্যান করছি।

Reneta

তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন: এটি আমরা দেখবো। আমরা বসে আলোচনা করবো। তারপর সিদ্ধান্ত হবে।

এক প্রশ্নের জবাবে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু চ্যানেল আই অনলাইনকে বলেছেন: আমরা নির্বাচন প্রত্যাখ্যান করছি। আর শপথ নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচিতদের শপথ নিয়ে সংসদে কথা বলাটা আন্দোলনের অংশ হতে পারে কিনা এমন প্রশ্নে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চ্যানেল আই অনলাইনকে বলেন: দেখা যাক। এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে আমরা তো ফলাফল প্রত্যাখ্যান করেছি।

তবে চাপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে বিএনপির ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হারুনুর রশীদ সংসদে যাবেন বলে মন্তব্য করেছেন।

সংসদে গিয়ে কথা বলা উচিত কিনা এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আমরা যারা নির্বাচিত হয়েছি তারা তো অবশ্যই সংসদে যাবো। এতে কোনো সন্দেহ নাই। আমার বিশ্বাস। নির্বাচনের যে ফলাফল ও মানুষের প্রত্যাশা এ ব্যাপারে আমরা যথাযথ ভূমিকা রাখবো।

আর শপথ নেয়ার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত যা হয় তা মেনে নেবেন বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই এমপি।

‘ভোট বিপ্লবের’ ডাক দিয়ে নির্বাচনে আসা এই জোটের বড় শরিক বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন পাঁচটি আসনে। আর কামাল হোসেনের দল গণফোরাম দুটি আসনে জিতেছে।

ঐক্যফ্রন্টের প্রার্থীদের মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে থাকায় বিকল্প প্রার্থী হয়েছিলেন ফখরুল।

ফখরুলের ধানের শীষ বগুড়ায় জয় পেলেও তার নিজের এলাকা ঠাকুরগাঁও-১ আসনে নৌকার কাছে হেরে গেছে।

বগুড়া-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষে ১ লাখ ৪৮ হাজার ৫৮৫ ভোট পেয়ে সংসদ সদসয হয়েছেন।।

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান ৮৭ হাজার ১৬৫ ভোট পেয়ে হারিয়েছেন স্বতন্ত্র হিসেবে মোটরগাড়ি প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগের বিদ্রোহী ইমদাদুল হককে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের বিএনপির আমিনুল ইসলাম ১ লাখ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির হারুনুর রশিদ জয়ী হয়েছেন বর্তমান এমপি আওয়ামী লীগের আবদুল ওদুদকে হারিয়ে। হারুনের ধানের শীষে পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট।

মৌলভীবাজার-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিলেট-২ আসনে গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে।

আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সরকারি দলের প্রার্থীরা আজ শপথ নিয়েছেন৷

সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে সাংসদ হিসেবে শপথ নেওয়ার বিধান। সেই হিসেবে ঐক্যফ্রন্ট ও বিএনপি শপথ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আরো সময় পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT