চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ৭ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ২৯ জানুয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি আগামী ২৯ জানুয়ারি।

অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতের তলবে ৭ আইনজীবী সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ হাজির হন। শুরুতেই সর্বোচ্চ আদালত বলেন, আজ আমরা বেঞ্চে চার জন আছি তাই এবিষয়ে শুনানি আজ মুলতবি করা হবে। তখন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, মাই লর্ড ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল দেশের বাইরে যাবেন তাই শুনানি তারিখ একটু পিছিয়ে দিন। তখন আদালত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে জানতে চান কবে দেশে ফিরবেন? জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন ২৬ জানুয়ারি। অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল জানান তিনি ফিরবেন ৩ ফেব্রুয়ারি। একপর্যায়ে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।

আদালত অবমাননার অভিযোগের এই আবেদনটি গত ১৫ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় এলে এবিষয়ে ব্যাখ্যা দিতে ১৫ জানুয়ারি ৭ আইনজীবীকে সর্বোচ্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন। যে সাত আইনজীবীকে ব্যাখ্যা দিতে ডাকা হয় তারা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা গত ২৯ আগস্ট বিএনপিপন্থী এই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করেন। এই আবেদনের পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যূথী।

ট্যাগ: আইনজীবীআদালত অবমাননাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে ডিমের ডজন বেড়ে ৪০০, মুরগির কেজি ৬১৫ রুপি

পরবর্তী

‘এস আলমের আলাদিনের চেরাগ’: ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ

পরবর্তী
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

'এস আলমের আলাদিনের চেরাগ': ব্যারিস্টার সুমনকে পক্ষভুক্ত করার নির্দেশ

আইসল্যান্ডের গ্রিন্ডাভিক শহরে অগ্ন্যুৎপাতের দৃশ্য, লাভা ও ধোঁয়া উঁচু হয়ে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগ্নেয়গিরির লাভায় পুড়ছে আইসল্যান্ডের গ্রিন্ডাভিক শহর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT