চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নতুন কৌশল গুপ্তহত্যা: তথ্যমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৩:১০ অপরাহ্ণ ১৩, জুন ২০১৬
বাংলাদেশ
A A

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া আগুনযুদ্ধে পরাজিত হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার নতুন কৌশল হিসেবে এসেছে গুপ্তহত্যা। যে যাই বলুক- সন্ত্রাস-জঙ্গিবাদের মদদদাতাদের সঙ্গে সরকার কোন সংলাপে বসবে না।

পিআইডিতে সংবাদ সম্মেলনের শুরুতেই তথ্যমন্ত্রী বলেন, অতীতের মতো সরকার কঠোর হাতে জঙ্গিবাদ-সন্ত্রাস বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকা বা না থাকা যেকোন অবস্থাতেই বেগম খালেদা জিয়া এবং বিএনপি জামায়াত, জঙ্গি ও সন্ত্রাসকে লালন করে। আর তারই ধারাবাহিকতায় দেশে গুপ্তহত্যা চলছে।

তথ্যমন্ত্রী, দেশ ও জনগণের কল্যাণ নয়, ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য নির্ধারণ করে জঙ্গি সন্ত্রাসকে লেলিয়ে দিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত খালেদা জিয়া। আমি স্পষ্টভাবে বলতে চাই সরকার দোষারোপের রাজনীতি করে না। জঙ্গি সন্ত্রাস গুপ্তহত্যা দমনে সরকার বদ্ধ পরিকর এবং এর সঙ্গে বিএনপি-জামায়াতের অনেকের জড়িত থাকার প্রমাণ সরকারের হাতে আছে।

Banglabid

তথ্যপ্রমাণের ভিত্তিতেই সরকার কাজ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, অহেতুক দোষারোপ করে না সরকার। ব্লেম গেম খেলে না। খালেদা জিয়াই নিজেদের অপকর্ম আড়াল করতে দোষারোপের রাজনীতি করছেন, ব্লেম গেম খেলছেন।

সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের একটি মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের মুখোশ পরা কোন গোষ্ঠির সঙ্গে  সরকার সংলাপে বসবে না।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র মানেই আলোচনা এবং সংলাপ। কিন্তু সংলাপের নামে জঙ্গি সন্ত্রাসী অথবা জঙ্গি সন্ত্রাসী দলকে রাজনীতিতে হালাল করার কোন ফর্মুলা বাংলাদেশ সরকার গ্রহণ করে নাই।

Reneta

জঙ্গিবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের প্রতি সকল রাজনৈতিক দলের সহযোগিতা আহবান জানান তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ দেশের সংখ্যালঘুরা সম্পূর্ণ নিরাপদ। তাদের নিরাপত্তা বিধানে সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেফারিদের উপর বেজায় চটেছেন দুঙ্গা

পরবর্তী

ভারতীয় ভিসা পাচ্ছে ৫০ হাজার বাংলাদেশি

পরবর্তী

ভারতীয় ভিসা পাচ্ছে ৫০ হাজার বাংলাদেশি

মাতিনের বাবা একজন তালেবান সমর্থক

সর্বশেষ

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT