চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছাসত্ত্বেও দিতে হয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ মুখোশ পরা, বসে আছেন চেয়ারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছাসত্ত্বেও দিতে হয়, তা না হলে জনগণ তাদের মিথ্যাচারকেই সত্য বলে ধরে নেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার দিনরাত জনকল্যাণে কাজ করছে আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।

আওয়ামী লীগ দোষারোপের রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার মানসিকতাও আওয়ামী লীগ পোষণ করে না

তিনি জানান এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।

নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের মেরুদণ্ড ভেঙে গেছে এবং সংগঠন হয়ে গেছে দুর্বল, তাই অনেকেই মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে।

ওবায়দুল কাদের মনে করেন বিএনপি, আওয়ামী লীগ বিরোধী সকল শক্তির অভিন্ন প্ল্যাটফর্ম এবং তারা স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও উন্নয়ন বিরোধী সকল অপশক্তির মোহনা।

বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হতে পারে কিন্তু আওয়ামী লীগ বিরোধী বলয় হিসেবে তারা মোটেই দুর্বল নয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন এদেশের রাজনীতিকে কলুষিত করতে জনগণ ও দেশের সম্পদ ধ্বংস এবং লুন্ঠনে বিএনপি নেতৃত্বাধীন শক্তি এখনও সক্রিয়।

মন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।

শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির প্রস্তাব চর্বিতচর্বন, যা সংকট উত্তরণের জন্য নূতন কিছু নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন বিএনপি দেশের এই সংকটে মানুষের পাশে তো দাঁড়ায়নি, স্বাস্থ্যবিধি সম্পর্কে ন্যূনতম কোন সচেতনতামূলক ক্যাম্পেইন করতেও দেখা যায় নি। বিএনপি লোক দেখানো প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে বলেও মনে করেন তিনি।

দুর্যোগ ও সংকটের পরীক্ষিত নেতৃত্ব শেখ হাসিনা দেশবাসীর জন্য প্রয়োজনে জীবন বাজি রেখে হলেও সাধ্যের সর্বোচ্চটুকু উজাড় করে করবেন – এ বিশ্বাস এবং আস্থা জনগণের রয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের মহামারি থেকে উত্তরণ ও জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ হয়ে অদৃশ্য শত্রু মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লকডাউনের নবম দিনে খুলনায় মৃত ২৭

পরবর্তী

নারায়ণগঞ্জে বেভারেজ কারখানায় আগুন; ৫২ জনের লাশ উদ্ধার

পরবর্তী
নারায়ণগঞ্জে বেভারেজ কারখানায় অগ্নিনির্বাপণ কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে বেভারেজ কারখানায় আগুন; ৫২ জনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন এর ছবি, নারী মডেল ও সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলেগু ব্লকবাস্টার সিনেমার হিন্দি রিমেকে সানিয়া

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT