চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে বেভারেজ কারখানায় আগুন; ৫২ জনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।

সকালে ৩০ জনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  গতকাল রাতে আগুন লাগার পর থেকে ১৫-১৬ ঘণ্টা কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

জানা যায়, ৬ তলা ভবনে অসংখ্য শ্রমিক কাজ করছিলেন। তার মধ্যে বিভিন্ন ফ্লোরে অনেক শ্রমিক আটকা পড়েন। আটকা পড়াদের অনেকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

এতে করে কারখানার শ্রমিকদের স্বজনদের ক্ষোভ দেখা যাচ্ছে, তারা সড়ক অবরোধ করেছে। ভয়াবহ আগুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এতোগুলো মৃত্যু কেউ মানতে পারছে না।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরতে পারে।

Reneta

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে  আরও ৮ টি ইউনিট যোগ হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, হাসেম ফুড বেভারেজ কোম্পানির কারখানায় বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উনিশটি ঘটনাস্থলে গিয়ে আগুনের নেভানোর চেষ্টা চলছে।

এটি একটি ফুড বেভারেজ কারখানা। এখানে জুসসহ কোমল পানীয় তৈরি করা হয়।

আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুননারায়ণগঞ্জরূপগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছাসত্ত্বেও দিতে হয়’

পরবর্তী

তেলেগু ব্লকবাস্টার সিনেমার হিন্দি রিমেকে সানিয়া

পরবর্তী

তেলেগু ব্লকবাস্টার সিনেমার হিন্দি রিমেকে সানিয়া

ঈদে চ্যানেল আইয়ে আসছে আলোচিত ‘কসাই’

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT