চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ০১, মে ২০১৮
রাজনীতি
A A

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, দলটির নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: খালেদা জিয়ার মুক্তি আদলতের বিষয়। নির্বাচন বিএনপির জন্য অপেক্ষা করবে না। বিএনপিকে নির্বাচনে অানার দায়িত্ব আওয়ামী লীগের না।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানস্থ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শ্রমিকলীগ আয়োজিত মে দিবসের র‌্যালি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন: সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বিএনপি নির্বাচনে না আসলে তাদের জন্য নির্বাচনী ট্রেন অপেক্ষা করবে না। সময় মত ছেড়ে যাবে। বিএনপি নির্বাচনে আসতে না চাইলে জোর করে আনার দায়িত্ব আমাদের নয়। নির্বাচনে আসা তাদের গণতান্ত্রিক অধিকার।

Banglabid

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী অক্টোবরে নির্বাচনী সিডিউল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি তারা নির্বাচনে আসবে। নির্বাচনে তাদেরকে আমরা স্বাগতম জানাবো।

শ্রমিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। গরীব মানুষের সরকার। গরীব মানুষ রক্তদিয়ে এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আপনাদের যে দাবিগুলো এখনো পূরণ হয় নি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে আপনাদের বাকি দাবিগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।

সড়ক শ্রমিকদের সতর্ক করে বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আপনার অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা করবেন না। ওভার টেকিং করবেন না। সড়কে শুধু সাধারণ যাত্রী নয়, শ্রমিকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। একজনের জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। গাড়ীর স্টিয়ারিং হাতে নিয়ে এ বিষয়গুলো ভেবে গাড়ি চালাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরমে দিবস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জটিলতা কাটিয়ে ৪মে প্রেক্ষাগৃহে আসছে ‘ধূসর কুয়াশা’

পরবর্তী

ক্যারিবীয়দের হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

পরবর্তী

ক্যারিবীয়দের হটিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

রোহিঙ্গা-মিয়ানমার-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-মিয়ানমার-মানবতাবিরোধী অপরাধ-অ্যামনেস্টি-ইন্টারন্যাশনাল

রোহিঙ্গা: মিয়ানমারের নেতাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT