চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে চাঙ্গা করতে দলের সিনিয়র নেতারা কী ভাবছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

মামলা-হামলায় ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত নেতা-কর্মীদের সাহায্য ও পুনর্বাসনের তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। দলকে চাঙ্গা করতে পুরনোদের সরে গিয়ে কাউন্সিলের মাধ্যমে বিএনপিকে পুনর্গঠনেরও তাগিদ দিয়েছেন সিনিয়র নেতারা।

শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন দলের সিনিয়র নেতারা। সুপ্রীম কোর্ট বার মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি তারা কথা বলেন দলের ক্ষতিগ্রস্থ কর্মীদের পুনর্বাসন  নিয়েও।

দলকে চাঙ্গা করতে নিজেদের করণীয় নিয়েও কথা বলেন সিনিয়র নেতারা। বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী অবস্থায় হতাশ না হয়ে দলের জন্য কাজ করতে হবে।বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: হতাশার কোন জায়গা নেই, পরাজিত বোধ করলেই পরাজিত।তরুণদের যুবকদের এগিয়ে আসতে হবে। যারা নির্বাচনে ক্ষতিগ্রস্থ হয়েছে বিশেষ করে মায়েদের, বোনদের পাশে আমাদের দাঁড়াতে হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন: যারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে তাদেরকে দিয়ে দল পুনর্বাসন করতে হবে। প্রয়োজনে আমাদের মধ্যে যাদের বয়স হয়েছে তাদের সরে দাঁড়াতে হবে। আমাদের হাজার হাজার নেতা-কর্মী যারা ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়াতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন: দলকে ঘুরে দাঁড়াতে হবে। একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনে যারা পরীক্ষিত তাদের কাছে আমরা যারা ব্যর্থ হয়েছি তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: আলোচনা সভাজিয়াউর রহমানবিএনপিমির্জা ফখরুললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ওয়ার্নার বলছিল, বি স্মার্ট’

পরবর্তী

‘বিজয় সমাবেশ’ থেকে যে ঘোষণা আসতে পারে

পরবর্তী

‘বিজয় সমাবেশ’ থেকে যে ঘোষণা আসতে পারে

'আমি বেঁচে থাকতে পরিচালক-প্রযোজকদের মধ্যে ঝামেলা হতে দেব না'

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT