চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিউটি সার্কাস’-এর গল্পে মুগ্ধ সেলিনা হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৯
বিনোদন
A A

গল্প, উপন্যাস কিংবা কথায় পাঠক, দর্শকদ-শ্রোতাদের মুগ্ধ করতেই অভ্যস্ত দেশের দাপুটে কথাশিল্পী সেলিনা হোসেন। কিন্তু এবার তিনি নিজেই মুগ্ধ হলেন একটি মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রের গল্প শুনে! সিনেমাটির নাম ‘বিউটি সার্কাস’।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত হলো সার্কাসকে কেন্দ্র করে গণমানুষের পক্ষে এক নারীর সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ এর ফার্স্টলুক পোস্টার। পোস্টারটির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

পোস্টারটির মোড়ক উন্মোচন করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘‘বিউটি সার্কাস’ সিনেমাটির গল্প আমি শুনেছি। গল্পটি আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। খুবই তাৎপর্যপূর্ণ। এটি একটি সৃজনশীল মনোবিকাশের কাজ হলো। মাহমুদ দিদারসহ এই ফিল্মের সবাইকে শুভেচ্ছা জানাই, চমৎকার বিষয় নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের জন্য।”

Banglabid

আরও বললেন, ‘‘আমার বিশ্বাস ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটি যারা দেখবেন, এর শিল্পমান তাদের হৃদয়কে আনন্দিত করবে। পাশাপাশি এই চলচ্চিত্রের যে অন্তর্গত প্রত্যাশা সেটা সবাইকে আলোকিত করবে।”

‘বিউটি সার্কাস’ এর পোস্টারটি নকশা করেছেন সোহেল আনাম।’ নির্মাতার মতে, নারী দিবস উপলক্ষে চলচ্চিত্রটির নাম ও চরিত্র বিউটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে পোস্টারটিতে।

Reneta

এর আগে ২৮ ফেব্রুয়ারি মাহমুদ দিদার পরিচালিত তারকা বহুল ছবি ‘বিউটি সার্কাস’ ছবির টিজার চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। টিজারে দেখা যায় চিত্রনায়ক ফেরদৌস, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদ, এবি এম সুমন, হুমায়ূন সাধু ও জয়া আহসানকে।

দুর্দান্ত ও সিনেমাটিক লুকে প্রতিটি চরিত্রকে হাজির করেছেন নির্মাতা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘দেবী’ খ্যাত তারকা অভিনেত্রী জয়া আহসান। ছবিতে তাকে দেখা যাবে একজন সার্কাস কর্মীর ভূমিকায়।

২০১৬ সালে শুরু হওয়া ‘বিউটি সার্কাস’ এর শুটিং শেষ হয়েছে গেল বছর। বর্তমানে চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আসছে এপ্রিলে ছবিটি দেশব্যাপী মুক্তির প্রতীক্ষায় আছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

চাঁপাই নবাবগঞ্জ ও মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে সার্কাসের সেট নির্মাণ করে হয়েছে ছবির শুটিং। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটির প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিউটি সার্কাসলিড বিনোদনসেলিনা হোসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেক্সিকোয় নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত

পরবর্তী

ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও প্রাপ্তির সম্ভাবনা

পরবর্তী

ডাকসু নির্বাচন: প্রত্যাশা ও প্রাপ্তির সম্ভাবনা

বাংলাদেশকে লড়াইয়ে রাখলেন রাহী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT