চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে ব্যক্তি উদ্যোগের বায়োগ্যাস কারখানায় দারুণ সাফল্য

শাইখ সিরাজ শাইখ সিরাজ
১১:৩৫ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
কৃষি
A A
Bangladeshi man pointing at a large industrial facility with green fields in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক বায়োগ্যাস কারখানা। খাদ্যশস্য ও বর্জ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে ওই কারখানা থেকে গ্যাস পাঠানো হচ্ছে কেন্দ্রীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। পাশাপাশি উৎপাদন হচ্ছে জৈব জ্বালানি ও উৎকৃষ্টমানের সার।

সাধারণ বায়োগ্যাস প্লান্টের মতো নয়। এটি রীতিমত এক বাণিজ্যিক উদ্যোগ। জার্মানির জেলসন শহরে ব্যক্তি উদ্যোগে এমন বায়োগ্যাস কারখানা গড়ে উঠেছে বেশ কয়েকটি। এর একটি চালাচ্ছে তরুণ দুই বন্ধু পিপা ও পাপে।

তারা বলেন, এখানে তিনটি পণ্যের উৎপাদন হচ্ছে বিদ্যুৎ,গ্যাস ও জৈব সার। বিদ্যুৎ আমরা সরবরাহ করছি এদেশের  সরকারের কেন্দ্রীয় গ্রিডে। গ্যাস সরবরাহ করা হচ্ছে তিন কিলোমিটার এলাকার বাসাবাড়িতে। আর উৎপাদনের যে উচ্ছিষ্ট, তা জৈব সার আকারে যাচ্ছে কৃষকের ক্ষেতে।

Banglabid

গ্যাস উৎপাদনের জন্য জৈব কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে গমের মতো খাদ্যশস্য বাসিল। যা সরবরাহ করে এই কারখানায় চুক্তিবদ্ধ ৬০ জন কৃষক। উদ্যোক্তারা বলছেন, অল্প পুঁজি নিয়ে শুরু করলেও পরে ব্যাংক ঋণ নিয়ে একে একে সম্পন্ন করেছেন এই কারখানার কাজ।

পিপা ও পাপে বলেন, ৩ হেক্টর জমির ওপর প্ল্যান্ট নির্মাণে খরচ হয়েছে ২০ লাখ ইউরো। ৪০ লাখ ইউরো খরচ হয়েছে পুরোটা শেষ করতে। গ্যাস পাঠানোর জন্য লাইন তৈরিতে আলাদা করে খরচ হয়েছে ৯ লাখ ইউরো।

বিদ্যুৎ উৎপাদনে পারমানবিক শক্তি ব্যবহার থেকে ফিরে আসতেই জৈব শক্তির নির্ভরতা বাড়ছে। এই শিল্পগুলোতে নতুন বিনিয়োগকারীরা যেমন আগ্রহী হচ্ছে, আগ্রহ দেখাচ্ছেন সেদেশের সরকারও।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মানিবায়োগ্যাসশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT