চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ান্ন’র চেতনায় ১৯ বছর পর মুক্তিযুদ্ধ

লায়লা নওশিনলায়লা নওশিন
১১:২৩ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর বেগবান হতে থাকে ভাষা আন্দোলন। বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে রক্তের বিনিময়ে ভাষার অধিকারের যে অর্জন, সেই চেতনাকে ধারণ করে ১৯ বছর পর মুক্তিযুদ্ধ।

বিজয়ের মাস ডিসেম্বরের চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘যেভাবে স্বাধীন বাংলাদেশ’-এর চতুর্থ পর্বে চেতনার সেই আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে।

একনায়ক জিন্নাহর মৃত্যুর পরও পাকিস্তান সরকারের উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার লোভ, ষড়যন্ত্র ও রক্ষণশীলতায় অতীষ্ঠ হয়ে আওয়ামী লীগ ও ছাত্রসংগঠনগুলো যখন সাধারণ মানুষকে নিয়ে সংগঠিত হচ্ছে, সেসময় ১৯৫২ সালের ২৭শে জানুয়ারি পল্টন ময়দানে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন শুকনো বারুদে আগুনের ফুলকি যোগ করেন। ঘোষণা দেন, উর্দুই হতে যাচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা।

জ্বলে ওঠে আগুন। ছাত্র সমাজে হয় ব্যাপক প্রতিক্রিয়া। বঙ্গবন্ধু তখন কারাগারে, রাষ্ট্রভাষার দাবিতে ছাত্রধর্মঘট, সভা সমাবেশ, মিছিল ও স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’।

২১শে ফেব্রুয়ারি ছিল পূর্ববঙ্গ আইনসভার বাজেট অধিবেশন, সেদিনই প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচি পালন করতে জারি করা হয় ১৪৪ ধারা। আগের রাতে সংগঠকরা গোপনে ঢাকা মেডিকেলের প্রিজন সেলে শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করে আসেন। পরদিন ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করলে গুলিতে শহিদ হন রফিক, জব্বার, বরকত, সালামসহ অনেকে। ২২শে ফেব্রুয়ারি মাতৃভাষার এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে, শুরু হয় গণ আন্দোলন।

বায়ান্নতে দেশব্যাপী সংগঠিত ভাষা আন্দোলন স্থায়ী ও গুণগত প্রভাব ফেলে দেশের রাজনীতি ও অধিকার আদায়ের সংগ্রামে। ১৯ বছর পর যা রূপ নেয় স্বাধীনতা যুদ্ধে।

Reneta

বুকের রক্ত দিয়ে রাষ্ট্রভাষার দাবি আদায়ের পর বাঙালি আর পাকিস্তান সরকারের কোন হুমকিই পরোয়া করেনি। একুশের চেতনাকে ধারণ করেই দিনের পর দিন সংগ্রাম করে অর্জন করেছে স্বাধীন বাংলাদেশ।

বিস্তারিত দেখুন লায়লা নওশিনের ভিডিও রিপোর্টে  

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একাত্তরভাষা আন্দোলনমুক্তিযুদ্ধসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT