চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্স: প্রাণের ভয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক এড়ালেন বিক্ষোভকারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ফ্রান্স-জ্বালানি তেলের দাম-বিক্ষোভকারীরা

ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষুব্ধ পরিস্থিতি সামলাতে মঙ্গলবার প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপের সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে সরে এসেছে বৈঠকের জন্য গঠিত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের প্রতিনিধি দলটি।

কারণ হিসেবে ওই প্রতিনিধি দলের কয়েকজন সদস্য জানিয়েছেন, কট্টরপন্থি বিক্ষোভকারীদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন তারা। বলা হয়েছে, ভুলেও যেন তারা সরকারের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার চেষ্টায় যোগ না দেন।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া আন্দোলনে প্রথমে শুধু আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদ করা হলেও সময়ের সাথে সাথে অভিযোগের ডালপালা ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রতি জনগণের আরও সুদূরপ্রসারী ক্ষোভ স্পষ্ট হয়ে উঠছে।

প্যারিসের রাজপথে চলমান সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। বিক্ষোভ চলাকালে জানালা বন্ধ করার সময় টিয়ারশেলের আঘাত লাগলে গুরুতর আহত হয় এই ব্যক্তি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।ফ্রান্স-জ্বালানি তেলের দাম-বিক্ষোভকারীরা

এ নিয়ে সহিংসতায় ৪ জনের মৃত্যু হলো।

তবে আন্দোলনকারী কিছু কর্মকাণ্ড ব্যাপকভাবে সমালোচিত এবং নিন্দিতও হচ্ছে। বিশেষ করে গত শনিবার আর্ক দ্যু ত্রায়োমফের ঐতিহাসিক ভাস্কর্যগুলো ভাঙার ঘটনা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছে।

Reneta

বিবিসি জানিয়েছে, প্যারিসের প্লেস দি লা কনকর্ড থেকে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি পর্যন্ত রাস্তা বন্ধ করে রেখেছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ইমানুযেল মাক্রোঁর পদত্যাগ দাবি করেছেন ইয়েলো ভেস্ট আন্দোলনের মুখপাত্র ক্রিস্তোফ চ্যালেনকন।ফ্রান্স-জ্বালানি তেলের দাম-বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রী ফিলিপে ডানপন্থি বিরোধী দলীয় নেতা মেরিন লে পেনের সঙ্গে বৈঠকে বসেছেন। অন্যদিকে অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার বিক্ষোভের ক্ষয়ক্ষতি নির্ধারণে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করছেন।

হাই-ভিজিবিলিটি (স্বল্প আলোতে উজ্জ্বল দেখা যায়) জ্যাকেটের মতোই একটি হলদে-সবুজ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে বলে এর নাম হয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। ফরাসি আইন অনুসারে যে কোনো যানবাহনে এই পোশাকটি থাকা বাধ্যতামূলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল মাক্রোঁইয়েলো ভেস্ট আন্দোলনজ্বালানি তেলের দামফ্রান্সলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT