চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনায় ইনজুরির ‘মহামারি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাত্র কয়েকদিন হয়েছে ইনজুরি থেকে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ক ফিরতে না ফিরতেই ইনজুরিতে পড়েন ইভান রাকিটিচ ও আর্তুরো ভিদাল। এ দুজন সেরে উঠতে না উঠতেই ইনজুরিতে আরও পাঁচ বার্সা ফুটবলার। ইনজুরি রীতিমতো ‘মহামারি’ আকার ধারণ করেছে ন্যু ক্যাম্পে। যাতে সবশেষ সংযোজন লুইস সুয়ারেজ।

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে রাফিনহার। এই তথ্য নিশ্চিত হওয়ার পরপরই বার্সেলোনায় দুঃসংবাদ, আরও তিন ফুটবলার ইনজুরিতে পড়েছেন। তারও পরে আসে সুয়ারেজের খবর। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে উরুগুয়ে তারকাকে।

ইনজুরির কারণে আগেই নিশ্চিত ছিল ডাচ ক্লাব পিএসভি’র বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক ইয়াসপার সিলেসেন এবং ব্রাজিলিয়ান তরুণ আর্থার মেলো। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে তাদের সঙ্গে যোগ দেন রাফিনহা। ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

অ্যাটলেটিকো ম্যাচেই ইনজুরিতে পড়েন সার্জিও রবের্তো। দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে তিনি। গোডিন-গ্রিজম্যানদের বিপক্ষে বদলি হিসেবে নেমে ১৩ মিনিটের বেশি মাঠে থাকতে পারেননি স্প্যানিশ তারকা। তারও হাঁটুতে সমস্যা।

এই চারজনের সঙ্গে বার্সার বিপদ বাড়িয়ে যোগ হলেন সুয়ারেজ। ডান হাঁটুর ইনজুরিতে স্টিমসেল চিকিৎসা নিতে হচ্ছে উরুগুয়ে ফরোয়ার্ডকে। ফলে দুই সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না।

লা লিগায় গত রোববার অ্যাটলেটিকোর সঙ্গে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বার্সা। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেদারল্যান্ডসে যাবে কাতালানাররা। ইনজুরি সমস্যা থাকলেও আগেই নকআউট নিশ্চিত হওয়ায় ডাচদের বিপক্ষে চাপ কম আর্নেস্টো ভালভার্দের দলের।

ট্যাগ: বার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনকাট মুক্তির অনুমতি পেল ‘দহন’, সেন্সর বোর্ডে প্রশংসা

পরবর্তী

বিয়ের খরচ চার কোটি রুপি

পরবর্তী
প্রিয়াঙ্কার বিয়ে

বিয়ের খরচ চার কোটি রুপি

অনুশীলনে ফিরেছেন নেইমার, এমবাপে

সর্বশেষ

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT