চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনকাট মুক্তির অনুমতি পেল ‘দহন’, সেন্সর বোর্ডে প্রশংসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

রায়হান রাফী পরিচালিত রাজনীতি ও সন্ত্রাসবাদের ছবি ‘দহন’ এর সেন্সর পাওয়া নিয়ে কিছুটা সন্ধিহান ছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রযোজক আবদুল আজিজ ধারণা করেছিলেন, সেন্সরে ছবিটি আটকে যেতে পারে! কারণ, দহনে দেখানো হয়েছে দেশের নোংরা রাজনীতির কিছু ছায়া। কিন্তু তা হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে গতকাল (সোমবার) ‘দহন’ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ চ্যানেল আই অনলাইনকে আজ (মঙ্গলবার) দুপুরে জানান, ‘দহন’ দেখে তার নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। সেন্সর বোর্ডের অন্য সদস্যরাও প্রশংসা করেছেন। ছবি দেখার পর কয়েকজন মিলে আলোচনাও করেছেন। সেন্সর সদস্যদের মতে, দহন একেবারেই নতুন ধাঁচের ছবি।

প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের মালিক নওশাদ বলেন, এর আগে ‘পোড়ামন ২’ দেখে সিয়াম-পূজাকে মনে ধরেছিল। দহনেও তারা ভালো করেছে। ‘দহন’ ভালো লাগার অনেকগুলো কারণ রয়েছে। মুক্তির পর দর্শকরা বুঝবেন। আমি দহনের সাফল্য কামনা করছি।

‘দহন’ ছবিতে অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ ছবির জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী। আরও আছেন জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ। গত বৃহস্পতিবার ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। তিন মিনিটের ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ট্রেলারে অ্যাকশন, প্রেম, নোংরা রাজনীতির বলি সবকিছুই ফুটে উঠেছে, যা দেখে দর্শকের গা যেমন শিউরে উঠেছে, তেমনি মুগ্ধ হয়েছেন।

সিয়াম, রায়হান রাফী ও পূজা

শুধু তাই নয়, শুরু থেকে ছবিতে নায়ক সিয়াম-পূজার লুক ও চরিত্র নিয়েও আলোচনা হচ্ছিল। এখানে সিয়াম হাজির হচ্ছে নেশাগ্রস্থ যুবক হয়ে, আর পূজা আসছেন গার্মেন্টস কর্মী হয়ে। দহনের জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে সিয়ামকে। নানা ধরণের এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে গিয়েছেন ছবিটির কেন্দ্রিয় চরিত্র তুলাকে পর্দায় ফুটিয়ে তুলেছেন সিয়াম।

সিয়াম বলেন, ‘দহন’-এ আমার চরিত্রের নাম তুলা, মানুষ ডাকে ‘হারামি তুলা’। আমাকে এটি খুব কষ্টে ফুটিয়ে তুলতে হয়েছে। সবাই এসে ছবিটি প্রেক্ষাগৃহে দেখুন। দর্শক হলে এলেই পরিশ্রমের আসল মূল্য পাবো। দেখে খারাপ লাগলে গালি দিক, আর যদি ভালো লাগে তবে তালি দিক। পরিচিতদের দেখতে আগ্রহী করুক।

আগামী শুক্রবার (৩০ নভেম্বর) ‘দহন’ মুক্তি পাবে। তারপর বিশ্বের কয়েকটি দেশে ছবিটি প্রদর্শিত হবে বলে জানায় জাজ মাল্টিমিডিয়া। এটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। নিরেট বাংলাদেশের ছবি। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরীরায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় দিনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পরবর্তী

বার্সেলোনায় ইনজুরির ‘মহামারি’

পরবর্তী

বার্সেলোনায় ইনজুরির ‘মহামারি’

প্রিয়াঙ্কার বিয়ে

বিয়ের খরচ চার কোটি রুপি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT