চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় থাকতে মেসির নতুন শর্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বার্সেলোনার ফুটবলার মেসি, মুখে হাসি, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় লিওনেল মেসির চুক্তি শেষ হতে বাকি ৫০ দিনেরও কম। দলের প্রাণভোমরাকে এখন পর্যন্ত চুক্তির আওতায় আনতে না পেরে বারবার গলদঘর্ম হচ্ছে কাতালান দলটি। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক, চাইলে যেতে পারবেন পছন্দ মত ক্লাবে। মেসি বার্সায় থাকবেন কী না এমন পরিস্থিতিতে ক্লাব কর্মকর্তাদের কপালে ঘাম ঝরাচ্ছে ফুটবল জাদুকরের নতুন এক শর্ত।

ভালবাসার ক্লাবকে কি এমন শর্ত দিলেন ‘এমএল টেন’ ? ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানাচ্ছে, বার্সায় থাকবেন মেসি। তবে শিথিল করতে হবে তার বাই আউট ক্লজের মূল্য। যেন চাইলেই তাকে পেতে পারে যেকোনো ক্লাব।

বার্সার ইচ্ছা আজীবনের চুক্তিতে মেসিকে ক্লাবে ধরে রাখা। আর মেসি চাচ্ছেন খেলোয়াড়ি জীবনের শেষ দিকে শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরে যাওয়া। সেজন্যই বর্তমান ক্লাবকে বাউ আউট ক্লজের ব্যাপারে এমন শর্ত।

Banglabid

তবে বার্সা যে এমন শর্তে রাজি হবে এমনটিও নয়। মেসির বাউ আউট ক্লজ কমিয়ে দেওয়া মানে পিএসজি, ম্যানসিটির মত টাকার বস্তা নিয়ে বসে থাকা দলগুলোর প্রধান লক্ষ্যে পরিণত করা। মেসি যেন এমন শর্ত থেকে সরে আসেন সেজন্য আর্জেন্টাইন তারকার বাবার সঙ্গেও কথা বলবেন বার্সা কর্মকর্তারা।

চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর শেষ হবে বার্সার সঙ্গে মেসির পুরনো চুক্তির মেয়াদ। এর আগে বছরের মধ্যভাগে ক্লাবের সঙ্গে মেসির নতুন চুক্তি হওয়ার গুঞ্জন থাকলেও ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ স্বীকার করেছেন মেসির বাবা মৌখিক চুক্তিতে এসেছেন, মেসি নন। তাই নতুন করে চুক্তি করতেই কর্মকর্তাদের যত তোড়জোড়।

মেসির বাউ আউট ক্লজ শিথিল হবে কি না, সেটা বার্সেলোনা কর্মকর্তাদের মর্জি। তবে মেসির শর্তের সংবাদে বড় বড় দলগুলো তাকে পেতে নড়েচড়ে বসবে সেটি নিশ্চিত ভাবেই বলে দেওয়া সম্ভব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে সম্মাননা পাচ্ছেন লেখক মাজহারুল পারভেজ

পরবর্তী

সঙ্কটাপন্ন অবস্থায় মহিউদ্দীন চৌধুরী স্কয়ার হাসপাতালে

পরবর্তী
মহিউদ্দীন চৌধুরী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্কটাপন্ন অবস্থায় মহিউদ্দীন চৌধুরী স্কয়ার হাসপাতালে

বাসে মা ও শিশু সন্তান প্রেমের স্পর্শে একসাথে বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগের আদেশে ৭ মাসের শিশু সন্তানকে ফিরে পেলো মা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT