চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বামনার সভাপতি তৌহিদ, সাধারণ সম্পাদক এ রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৬
প্রবাস সংবাদ
A A

উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশকারী সংগঠন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, (বামনা) নিউ ইয়র্ক চ্যাপ্টার-এর প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বামনার সভাপতি নির্বাচিত হন ডা. তৌহিদ শিবলী এবং সাধারণ সম্পাদক হন ডা. মোহাম্মদ এ রহমান।

নিউ ইয়র্কের লাগরডিয়া মেরিয়ট হোটেলে এক জাঁকজমকপূর্ণ সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মো. শামীম আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এম এ রশিদ।

Banglabid

বিদায়ী সভাপতি ডা. মোহাম্মদ জে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল মো. শামীম আহসান তার বক্তব্যে বাংলাদেশি সকল চিকিৎসকদের একসাথে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথবাক্য পাঠ করান প্যারি ডি সিলভা এটর্নি এ্যাট ল’।

Reneta

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচিত সভাপতি ডা. তৌহিদ শিবলী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এ রহমান (মুক্তা)।

অনুষ্ঠানের ২য় পর্বে ডা. নাফিসুর রহমান এবং ডা. তাজিনের পরিচালনায় বামনা এবং  নিউ ইয়র্কের প্রখ্যাত সংগীত শিল্পী এবং নৃত্য শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রায় শতাধিক চিকিৎসকদের অংশগ্রহণে মুখরিত সফল এই অনুষ্ঠান মাতিয়ে রাখেন ক্লোজআপ-ওয়ান খ্যাত সঙ্গীত শিল্পী লিজা।

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, নিউ ইয়র্ক চাপ্টার ইনক্ কার্যনির্বাহী কমিটি ২০১৭-১৮

সভাপতি: ডা. তৌহিদ শিবলী
সহ-সভাপতি: ডা. আফজাল হোসেন
সাধারণ সম্পাদক: ডা. মোহাম্মদ এ রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. শাহ এন আলম
কোষাধ্যক্ষ: ডা. সৈয়দ মোস্তাফা আল আমিন
সাংগঠনিক সম্পাদক: ডা. নাফিসুর রহমান
ইয়ং ফিজিশিয়ান সম্পাদক: ডা. আবদুল কাশেম
দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: ডা. সজল আশফাক
খেলাধুলা, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পাদক: ডা. শাহনাজ আলম
সদস্যবৃন্দ: ডা. মাসুদুল হাসান, ডা. হোসনে আরা মাসুব, ডা. আবদুল খালেক, ডা. মোহাম্মদ জে কামাল , ডা. সুরাইয়া জাহান, ডা. মোহাম্মদ আনোয়ার পারভেজ, ডা. দিলরুবা ইসলাম, ডা. মো. ইখতিয়ার উদ্দিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর ‘আম্মার’ হাসি দেখবে না তামিলনাড়ুবাসী

পরবর্তী

বাহিনী প্রধানদের মেয়াদ চার বছর

পরবর্তী

বাহিনী প্রধানদের মেয়াদ চার বছর

ইসি পুনর্গঠন: রাষ্ট্রপতির সময় পেল বিএনপিসহ কয়েকটি দল

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT