চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা নন, ক্যারিয়ারের সিদ্ধান্ত আমিই নেই: নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) এবং ব্রাজিল তারকা নেইমার তার বাবার প্রশংসা করলেও বলেছেন, নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্তটা তিনি নিজেই নেন।

পিএসজিতে এক মৌসুম কাটানোর পরই তার ক্লাব ছাড়ার জোরালো গুঞ্জন। ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছাড়া ব্রাজিল তারকাকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। শোনা যাচ্ছে, নেইমারের রিয়ালে যাওয়ার পেছনে কাজ করছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র।

‘ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত আমার বাবা নেন না। আমি নিজেই এটা ঠিক করি। যদি জিজ্ঞেস করেন, তাহলে বলব তিনিই (বাবা) সেরা পরামর্শক। কিন্তু শেষ কথাটা আমারই,’ ব্রাজিলের ম্যাগাজিন ভিআইপিকে এমনটা বলেন নেইমার।

Banglabid

পিএসজি তারকার আরও সংযোজন, ‘যে বিষয়গুলো ফুটবলের সঙ্গে প্রায় সমানতালে চলে, বাবা সেগুলোই দেখেন। যাতে করে আমি নিজের ফুটবলে পূর্ণ মনোযোগ দিতে পারি।’

পিএসজির হয়ে গেল মৌসুমে ৩০ ম্যাচে ২৮ গোল করেন নেইমার। সঙ্গে ১৮টি অ্যাসিস্টও আছে তার। এমন দুর্দান্ত মৌসুমের শেষ পর্যন্ত অবশ্য খেলতে পারেননি তিনি। গত ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে মৌসুমই শেষ হয়ে যায় তার।

বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম ভরসা নেইমার এখন অনেকটা সুস্থ। রাশিয়ার মূলমঞ্চে অভিযানে নামার আগে পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খুলনা-যশোরেও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভারতের ভিসা আবেদনের সুযোগ

পরবর্তী

সোশাল মিডিয়ায় সমালোচনার শিকার আমির

পরবর্তী

সোশাল মিডিয়ায় সমালোচনার শিকার আমির

‘মালতী’ নাটকটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো: দীপু হাজরা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT