চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবার মৃত্যুর সাথে সাথে এলআরবিরও মৃত্যু হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর সাথে সাথেই তার হাতে গড়া ব্যান্ড দল ‘এলআরবি’র মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে আহনাফ তাজওয়ার।

‘এলআরবি’-নিয়ে সাম্প্রতিক নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন আহনাফ।

গত ৫ এপ্রিল রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত ব্যান্ড ‘এলআরবি’র নতুন লাইন আপ ঘোষণা করা হয়। এতে কণ্ঠশিল্পী বালামকে মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন লাইনআপে ব্যান্ডের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বলা হয় ‘এলআরবি’ ব্যান্ডের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে তার স্মৃতিকে অম্লান রাখতে সকলের প্রাণ প্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রয়াস।

এরপরেই চারদিকে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। আইয়ুব বাচ্চুর জায়গায় বালামকে কোনোভাবেই মেনে নেয়ার কথা জানিয়ে রীতিমত প্রতিবাদ জানান এলআরবি ভক্তরা। চারদিকে এতো হইচইয়ের পর আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষেও বালামকে নিয়ে এলআরবি নতুন করে শুরুর বিষয়ে আপত্তি জানানো হয়। তারই প্রেক্ষিতে এলআরবির বাকি সদস্যরা বালামকে নিয়ে ‘বালাম এন্ড দ্য লিগাসি’র কথা গণমাধ্যমে জানান।

বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে উঠে তর্ক। অনেকে আইয়ুব বাচ্চুর পরিবারকে দোষারোপ করেন। যার প্রেক্ষিতে মঙ্গলবার নিজের অবস্থান পরিস্কার করে দূর দেশ থেকে ফেসবুকে স্ট্যাটাস দেন আহনাফ তাজোয়ার।

আহনাফ তার স্ট্যাটাসে বলেন, আমি জানি বাবা আমার বা আমার বোনের ব্যক্তিগত সম্পত্তি নয়। তিনি বাংলাদেশের জাতীয় সম্পত্তি ছিলেন, আছেন এবং চিরদিনের জন্য সেটাই থাকবেন। সবাই তার সংগীতের মাধ্যমে তাকে স্মরণ রাখবে। কিন্তু আমি মনে করি,বাবার মৃত্যুর সাথে সাথে তার হাতে গড়া এলআরবিরও মৃত্যু ঘটেছে। কিন্তু তার মানে এই না যে বাবার গানগুলো শেষ হয়ে যাবে।

দীর্ঘ কথায় আইয়ুব বাচ্চুর পরিবারের উপর হুমকির প্রসঙ্গ নিয়েও কথা বলেন আহনাফ। তার দাবী, ফেসবুকে অসংখ্য মানুষ আইয়ুব বাচ্চুর পরিবারকে গালমন্দ করছেন। হুমকি দিচ্ছেন। তারা বলছেন, আইয়ুব বাচ্চু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা স্বীকার করছি। কিন্তু দিন শেষে তিনিতো আমার বাবা! তাঁর সাথে আমার রক্তের সম্পর্ক।

কিছুটা আবেগী হয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে আহনাফ লিখেছেন, ‘এলআরবি’ ইস্যুতে যারা আমাকে ও আমার মা-বোনকে প্রতিনিয়ত গালমন্দ করে যাচ্ছেন তাদের জন্য আমার শুভকামনা। আপনাদের অভিশাপ বা গালমেন্দ কিছুই যায় আসে না। কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, আমাদের পাশে আজ বাবা নেই।

এলআরবির হাল ধরতে পুত্র হিসেবে তিনি আসছেন না, এমনটা ইঙ্গিত দিয়ে আহনাফ জানান, বাবার স্থান পূরণ করার মতো যোগ্যতা আমার নেই। তিনি যে উচ্চতার মানুষ ছিলেন, তার এক ভাগও যদি হতে পারতাম তাহলে নিজের জন্য গর্ব হতো। আপনারা আমাকে ও আমার পরিবারকে ভুল বুঝবেন না।

ট্যাগ: আইয়ুব বাচ্চুএলআরবিবালামব্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোমাসহ ইতালিতে প্রবেশের সময় আটক আয়াক্স সমর্থক

পরবর্তী

সিলগালা করা হলো বিজিএমইএ ভবন

পরবর্তী

সিলগালা করা হলো বিজিএমইএ ভবন

দুই দিনব্যাপী সিলেটে ‘রাত্রির যাত্রী’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT