চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলগালা করা হলো বিজিএমইএ ভবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

অবশেষে সিলগালা করে দেয়া হয়েছে রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ভবনটি সিলগালা করে দেয়া হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন হাতিরঝিল প্রকল্প পরিচালক রায়হান ফেরদৌস।

অলিউর রহমান বলেন: ভবনের অধিকাংশ মালামাল অপসরণ করা হয়েছে। যে মালামালগুলো রয়ে গেছে তা সরিয়ে নিতে রাজউকের কাছে আবেদন করতে হবে। রাজউক অনুমতি দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের মালামাল সরিয়ে নিতে পারবে। তবে অনুমতি ছাড়া কেউ ভবনে প্রবেশ করতে পারবে না।

Banglabid

কবে নাগাদ এই ভবন ভাঙা শুরু হবে জানতে চাইলে অলিউর রহমান বলেন: পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে বিকেল পাঁচটায় সিলগালা করার কথা থাকলেও ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের মালামাল সরাতে দুই দফা বেঁধে দেয়া সময় শেষ হবার পর আবারও তৃতীয় দফায় সন্ধ্যা সাতটা পর্যন্ত সময় দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এই সময়ের মধ্যে মধ্যে কেউ মালামাল সরাতে ব্যর্থ হলেও ভবনটি সিলগালা করে দেয়া হবে বলে জানায় রাজউক।

Reneta

এর আগে দুপুরেখন্দকার অলিউর রহমান বলেন: আইনের ভিত্তিতে আমরা বিজিএমইএ ভবনের অফিস স্থানান্তরের কাজ শুরু করেছি। আমরা যে ভবন অপসারণ শুরু করেছি এটাও ভবন ভাঙার অংশ। তাছাড়া এখানে টেকনিক্যাল ও ম্যানেজমেন্টের বিষয় আছে এগুলো শেষ হলেই আমরা ভবন ভাঙার কাজ শুরু করব। খুব দ্রুত সময়ের মধ্যে এ কাজ শেষ করতে পারব। এ কাজে মূল সহযোগি হবে চায়না এক্সপার্টরা।

ওই সময় রায়হান ফেরদৌস বলেন: মালামাল সরানোর পর আমরা ইউটিলিটি সেবা বন্ধ করে দেয়ার মাধ্যমে ভবন ভাঙার কাজ শুরু করেছি। সেনাবাহিনী সহায়তায় এ ভবনটি অপসারণের কাজ করা হবে। এর আগে র‌্যাংগস ভবন ভাঙতে গিয়ে প্রাণহানি ঘটে। তবে এ ভবন ভাঙতে ডিনামাইট বা নিয়ন্ত্রিত বিস্ফোরণ পদ্ধতি ব্যবহার করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিএমই ভবনসিলগালা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাবার মৃত্যুর সাথে সাথে এলআরবিরও মৃত্যু হয়েছে’

পরবর্তী

দুই দিনব্যাপী সিলেটে ‘রাত্রির যাত্রী’

পরবর্তী

দুই দিনব্যাপী সিলেটে ‘রাত্রির যাত্রী’

করোনা

সুবর্ণচরে ধর্ষণের পর আত্মহত্যা: মামলা নিয়ে হাইকোর্টের প্রশ্ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT