চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাপ্পী লাহিড়ীর গয়না চুরি করতে চেয়েছিলেন বিপাশা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

শুধু সংগীতশিল্পী কিংবা সুরকার হিসেবে নয়, বাপ্পী লাহিড়ীর স্টাইল নজর কেড়েছিল সবার। স্বর্ণের গয়না পরতে খুবই ভালোবাসতেন প্রয়াত কিংবদন্তী। ভক্তদের তো বটেই, বলিউড তারকাদেরও নজর ছিল সেই গয়নায়। একবার অভিনেত্রী বিপাশা বসু মজা করে বলেছিলেন, বাপ্পী লাহিড়ীর গয়না চুরি করার ইচ্ছা আছে তার। প্রতিক্রিয়ায় দারুণ এক উত্তর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী।

২০০৭ সালে বোম্বে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে বাপ্পী লাহিড়ীর প্রশংসা করেছিলেন বিপাশা। বলেছিলেন, ‘তিনি একজন দারুণ মানুষ।’ আরও বলেছিলেন, ‘যখনই তাকে দেখি, আমার ইচ্ছে করে তার গয়না চুরি করি। তিনি খুব সুন্দর সব স্বর্ণের গয়না পরেন। আমার খুব ভালো লাগে।’

বিপাশার এই কথার প্রতিক্রিয়ায় এক সাক্ষাৎকারে বাপ্পী বলেন, ‘তিনি খুবই মিষ্টি। আমার কাছে চাইলেই দিয়ে দেব, চুরি করতে হবে না। নিয়ে যাও। তাকে আমি পছন্দ করি। তিনি খুবই সুন্দরী এবং বাঙালি।’

Banglabid

প্রায় পাঁচ দশক ধরে বিস্তৃত ছিল বাপ্পী লাহিড়ীর সংগীত জীবন। নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়ে ছিলেন ছোটবড় সকলকেই। সঙ্গে পেয়েছেন ‘ডিস্কো কিং’র তকমাও।

দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি-৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পী লাহিড়ীবিপাশা বসু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিষেকেই ভারতের জয়ের নায়ক বিষ্ণই

পরবর্তী

প্রোটিয়াদের বিপক্ষে প্রথমদিনেই কিউইদের লিড

পরবর্তী
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান দ্রুত দৌড়ে রান সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বিপক্ষে প্রথমদিনেই কিউইদের লিড

বন্যা ও ভূমিধসের কারণে ধ্বংসপ্রাপ্ত এলাকা, ক্ষতিগ্রস্ত মানুষ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৯৪

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT