চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই ভারতের জয়ের নায়ক বিষ্ণই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণইয়ের অভিষেকের দিনে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলেছে স্বাগতিক ভারত। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচায় ২ উইকেট তুলে ম্যাচসেরা হয়েছেন ২১ বর্ষী বিষ্ণই।

কলকাতায় তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। কাইল মেয়ার্সের ৩১ ও নিকোলাস পুরানের ৬১ রানে ভর করে ৭ উইকেটে ১৫৭ রানে থামে ক্যারিবিয়ানরা। জবাবে অধিনায়কের ১৯ বলে ৪০ ও সূর্যকুমার যাদবের ১৮ বলে ৩৪ রানে ৬ উইকেটের জয়ে সিরিজে ১-০তে লিড নিয়েছে ভারত।

অভিষেকে নজর কেড়েছেন বিষ্ণই। রোস্টন চেজ ও রোভম্যান পাওয়েলকে ফিরিয়েছেন যোধপুরের এ লেগি। ভারতীয় বোলারদের মধ্যে ছিলেন সবচেয়ে কম খরুচেও। ম্যাচসেরা হওয়ার পাশাপাশি অধিনায়কের থেকে মিলেছে বাহবাও।

‘বিষ্ণই দারুণ প্রতিভাবান ক্রিকেটার। সে কারণে আমরা তাকে দলে রেখেছি। আমরা তার মধ্যে বিশেষ কিছু দেখতে পেয়েছি। বোলিং ভ্যারিয়েশনে বৈচিত্র্য ও যথেষ্ট নিয়ন্ত্রণ আছে। ম্যাচের যেকোনো পরিস্থিতিতে বল করতে পারে যা দারুণ ব্যাপার। অন্য বোলারদের সাথে জুটি বেধে বল করতে পারে, যে কারণে সবকিছু সহজ হয়ে যায়।’

‘ভারতের হয়ে প্রথম ম্যাচে তার সাফল্য দেখে আমি খুশি। আগামীদিনে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমরা তাকে কীভাবে ব্যবহার করি সেটি এখন আমাদের বিষয়।’

ফর্মে থাকা সত্ত্বেও ম্যাচে শ্রেয়াস আয়ারের বিকল্প হিসেবে বোলিংয়ে বৈচিত্র্য আনতে সুযোগ দেয়া হয়েছিল বিষ্ণইকে। তিনি অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন প্রথম ম্যাচেই।

Reneta

‘শ্রেয়াসের মতো কেউ বাইরে বসে আছে, আমাদের পক্ষে তাকে একাদশে জায়গা না দেয়া খুব কঠিন। কিন্তু মাঝে বোলিং করার জন্য আমাদের বিষ্ণইকে দরকার ছিল। যে কারণে আমরা শ্রেয়াসকে নিতে পারিনি।’

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার কলকাতায় উইন্ডিজের বিপক্ষে নামবে ভারত। যেখানে কাইরেন পোলার্ডের দলের লক্ষ্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়ে রাখা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুরানরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT