চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে আসছে হুয়াই’র নতুন স্মার্টফোন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

টানা ৩ বছর ধরে বিশ্বের তৃতীয় বৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারী হিসেবে স্বীকৃতি পাওয়া জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই বাজারে এনেছে নতুন মডেলের একটি স্মার্টফোন। দীর্ঘ সময় চলার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি নিয়ে হুয়াই মেট ৮ মডেলের নতুন ফোনটির রয়েছে ৬ ইঞ্চির বিরাট ডিসপ্লে।

বড় ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে শক্তিশালী কিরিন ৯৫০ অক্টা-কোর প্রসেসর এবং মালি টি৮৮০এমপি৪ গ্রাফিক্স কো-প্রসেসর। পেছনে এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। এছাড়া সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৩ জিবি এবং ৪ জিবি- এ দু’ধরণের র‍্যামে পাওয়া যাবে ফোনটি। এছাড়াও ইন্টারনাল স্টোরেজ মেমোরির দিক থেকে রয়েছে ভিন্ন ভিন্ন অপশন। ক্রেতা তার প্রয়োজন মতো মেট ৮ স্মার্টফোনটি ৩২, ৬৪ এবং ১২৮ জিবির ভিন্ন ভিন্ন ইন্টারনাল মেমোরি কনফিগারেশন থেকে বেছে নিতে পারবেন।

Banglabid

১০৮০পি রেজ্যুলেশনের বড় এলসিডি ডিসপ্লেসহ বিভিন্ন ফিচার নির্বিঘ্নে ব্যবহারের জন্য এতে রয়েছে ৪০০০এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি। শুধু তাই নয়, অন্যান্য প্রসেসরের তুলনায় কিরিন ৯৫০ অক্টা-কোর প্রসেসর চার্জ বাঁচাতে সাহায্য করে। তাই ব্যবহারকারীকে বার বার ফোন চার্জ দিতে হবে না।

বড় আকারের কারণে কারো কারো জন্য ধরা বা বহনে কিছুটা বিরক্তিকর হলেও সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডিতে তৈরি স্মার্টফোনটি দেখতে খুবই সুদৃশ্য এবং সত্যিই ‘স্মার্ট’।

হুয়াই মেট ৮ আগামী বছরের শুরুতেই চীনের বাজারে ছাড়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা করা হচ্ছে। ২০১৬ সালে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় প্রদর্শনের পর স্মার্টফোনটি পশ্চিমা বাজারেও ছাড়া হবে। প্রাথমিকভাবে এর সবচেয়ে কম স্পেসিফিকেশনের ফোনটির দাম ধরা হয়েছে ৪৬৯ মার্কিন ডলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোনহুয়াই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার পথে ‘কিংডম টাওয়ার’

পরবর্তী

বাজারে আসছে হুয়াই’র নতুন স্মার্টফোন

পরবর্তী

আপিল বিভাগে নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন

আমির খানকে চড় মারতে ডিজিটাল উদ্যোগ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT