চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার পথে ‘কিংডম টাওয়ার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

পুরো ভবনটি হওয়ার কথা ২৫২ তলা কিন্তু ২৬ তলা হতেই নির্মাণ কাজ বন্ধ। এবার আবার কাজ শুরু হবে খুব শীঘ্রই।

সৌদি আরবের জেদ্দায় ‘কিংডম টাওয়ার’ নির্মাতারা চাইছেন এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। অবশেষে সেজন্য প্রয়োজনীয় বাজেট সংস্থানও নিশ্চিত হয়ে গেলো।

সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল পরিচালিত সৌদি ডেভেলপার কোম্পানী কিং হোল্ডিং জানিয়েছে, জেদ্দায় এই সুউচ্চ ভবনটি তৈরির জন্য ৮.৪ বিলিয়ন সৌদি রিয়াল সংগৃহীত হয়েছে। বাকি থেকে যাওয়া কাজটুকু এখন সম্পন্ন করা যাবে সহজে।

Banglabid

সৌদি ব্যাংক অ্যালিনমা ইনভেস্টমেন্টের সঙ্গে জেদ্দা ইকোনমিক কোম্পানী একটি চুক্তি সাক্ষর করে। ২৫২ তলার পরিকল্পনা করা এই ভবনটির কেবল ২৬ তলার কাজ সম্পন্ন হয়েছে। আর সেটুকু করেছে সৌদি বিনলাদিন গ্রুপ বা এসবিএল গ্রুপ।

ভবনটির কাজ সম্পন্ন হলে এটি বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চেয়েও বড় হবে। ধারণা করা হচ্ছে এর নির্মাণকাজ শেষ হবে ২০১৮তে। 

ব্যাংকখাতের সঙ্গে এই অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে প্রিন্স আল ওয়ালিদ বলেন, আমরা স্বপ্নের কাজ সম্পন্ন করতে কতটা বদ্ধপরিকর তার প্রমাণ এই চুক্তি। 

Reneta

গত সেপ্টেম্বরে মক্কায় ক্রেন ধ্বসে ১০৭ জন হাজি নিহতের ঘটনার পর এসবিএলের সব নতুন কন্ট্রাক্ট নেওয়া নিষিদ্ধ করা হয়। এরপরে এসবিএল তাদের প্রায় ১৫০০ কর্মী ছাঁটাই করে।

তাছাড়া, ২০১১ সালের শ্রম-বাজারে পরিবর্তনের কারণে সৌদির নির্মাণ প্রজেক্টগুলোতেও চাপ আসে। বিদেশৗ শ্রমিক পেতেও ঝামেলা পোহাতে হয়। সেসব সমস্যা পাশে রেখেই এবার কিংডম টাওয়ার গড়ে উঠবে মাথা উঁচু করে। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেকআপ তোলার সহজ উপায়

পরবর্তী

বাজারে আসছে হুয়াই’র নতুন স্মার্টফোন

পরবর্তী

বাজারে আসছে হুয়াই’র নতুন স্মার্টফোন

বাজারে আসছে হুয়াই’র নতুন স্মার্টফোন

সর্বশেষ

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT