চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালে অবাক হবেন না টেলর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের কাছে সাউথ আফ্রিকার হারটা অঘটন কিনা এমন প্রশ্ন যখন তুলেছে গুটিকয় সংবাদ মাধ্যম, তখন রস টেলর টাইগারদের জয়ে মোটেও অবাক নন। নিউজিল্যান্ড ব্যাটসম্যান বরং বলছেন, ওভালে বাংলাদেশের কাছে তার দেশ হারলে সেটা মোটেও অপ্রত্যাশিত কিছু নয়!

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যে ক্রমান্বয়ে এক বড় শক্তি হয়ে উঠছে, এখন পর্যন্ত সে বিষয়টি হজম করতে কষ্ট হচ্ছে অনেকেরই। প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের ২১ রানের জয়কে অনেকে উল্লেখ করেছে অঘটন হিসেবে।

তবে কে কি বললো বা লিখলো সেগুলো মাথাতেও আনতে চান না টেলর। কিউইদের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম ভরসা ব্যাটসম্যান বরং বিরক্ত এসব দেখে, ‘অনেকেই বলছে এটা একটা অঘটন। আমি তাদের দলে নেই।’

Banglabid

উল্টো প্রশংসা করে নিউজহাবকে টেলর বলেছেন, ‘আমি মনে করি নিজেদের দিনে বাংলাদেশ অসাধারণ। তারা এই বিশ্বকাপের বাজির ঘোড়া।’

টেলরের কথা প্রমাণ হচ্ছে বাংলাদেশের বিপক্ষে তাদের দল দেখেও। শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে জয় পাওয়া ম্যাচের একাদশই মাশরাফীদের বিপক্ষে নামাতে চায় কিউইরা। বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক কিউইরা। বিশেষ করে সাকিব আল হাসানকে মোকাবেলা করার প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন টেলর সতীর্থ টম ল্যাথাম।

‘আমাদের ক্রিকেটাররা সাকিবকে একটু কম জানে, সবশেষ নিউজিল্যান্ড সফরে সে দলে ছিল না। আমাদের জন্য বাঁহাতি স্পিনারে অভ্যস্ত হয়ে ওঠা জরুরী!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পাসওয়ার্ড’ কেন দেখবে, সে জবাব মানুষই দিয়ে দিয়েছে

পরবর্তী

সাম্য মমতায় আনন্দে ভরে উঠুক ঈদ

পরবর্তী
সৌদি-দেশগুলোতে ঈদ উল ফিতর উদযাপিত

সাম্য মমতায় আনন্দে ভরে উঠুক ঈদ

ফণী

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT