চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ টাইগার্স’ ছায়া জাতীয় দলে ২৩ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দল থেকে বাদ পড়া, ফেরার অপেক্ষায় থাকা ও প্রথমবার সুযোগ তৈরির পথে থাকা  ক্রিকেটারদের নিয়ে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে ছায়া দল গঠন করেছে বিসিবি। দুই সপ্তাহের প্রথম ক্যাম্পে ডাকা হয়েছে ২৩ ক্রিকেটারকে। ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে শুরু হবে তাদের কার্যক্রম।

স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে পরিচালিত হবে এটি।  স্পেশালিস্ট কোচ হিসেবে থাকবেন ইংল্যান্ডের কুকি প্যাটেল। বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) কোচ চম্পাকা রামানায়েকেও থাকবেন বিশেষ এই প্রোগ্রামে।

সামনে বাংলাদেশের সাউথ আফ্রিকা সফর থাকায় টেস্টের খেলোয়াড়, যারা বর্তমান ওয়ানডে দলে নেই তাদের গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। আছেন সৌম্য-বিজয়-ইমরুল-মিঠুনরা।

Banglabid

পাশাপাশি বিপিএলের ভালো করা কিছু তরুণও সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম মৃত্যুঞ্জয় চৌধুরী, সৈকত আলি, নাহিদুল ইসলাম, মেহেদী হাসান রানা। ২৩ ক্রিকেটারকে নিয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্প।

১৫ মার্চ থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। মে মাসে আবার নতুন করে শুরু হবে কার্যক্রম। শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তিনি জানান, জাতীয় দলের জন্য খেলোয়াড় প্রস্তুত রাখাই এই কর্মসূচির উদ্দেশ্যে। বিরতি দিয়ে দিয়ে সারাবছরই চলবে প্রস্তুতি ক্যাম্প।

Reneta

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড: মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মো: মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাম্পবগুড়াবাংলাদেশ টাইগার্সবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি’

পরবর্তী

সকালের যে বদভ্যাসে বাড়ে গ্যাসের সমস্যা

পরবর্তী

সকালের যে বদভ্যাসে বাড়ে গ্যাসের সমস্যা

দর্শকপ্রিয়তার শীর্ষে ‘ঢাকা টু দুবাই’!

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT