চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে চাকরিপ্রার্থীদের চাকরি খুঁজে দেবে গুগল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চাকরির সন্ধানদাতা ওয়েবসাইট, অনলাইনে শ্রেণিবদ্ধ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য নতুন ফিচার নিয়ে এলো সার্চ জায়ান্ট গুগল।

বিভিন্ন ওয়েবে তালিকাবদ্ধ চাকরির তথ্যগুলো সমন্বিতভাবে সরাসরি পাওয়া যাবে গুগল সার্চ অপশনে। শুরুতেই বিক্রয় ডট কম, মুস্তাকবিল ডট কম এবং এক্সপ্রেসজবস ডট আইকেসহ হাজারো সাইটের চাকরির তথ্য সুশৃংখলভাবে প্রদর্শন করবে গুগল।

এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা ‘পার্টটাইম জব’, ‘সফটওয়্যার ডেভেলপার জব’, ‘কনস্ট্রাকশন জবস’ কিংবা এধরনের যেকোনো ক্যাটাগরির চাকরি খোঁজার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবেন বলে মনে করে গুগল।

তালিকাবদ্ধ যেকোনো একটি চাকরির উপর ক্লিক করলেই সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তথ্য যেমন- জব টাইটেল, লোকেশন, ফুলটাইম-পার্টটাইম ও অন্যান্য আরো তথ্য দেখার পাশাপাশি ওই চাকরি সম্পর্কিত জরুরি ওয়েবলিংক, মতামত, রেটিং, চাকরির প্রকৃত উৎস এমনকি চাকরিপ্রার্থীর বাসা থেকে কর্মস্থলের যোগাযোগ ব্যবস্থা প্রদর্শন করবে গুগল। সেখান থেকে চাকরিপ্রার্থীকে নিয়ে যাবে চাকরির প্রকৃত ওয়েবলিংকে যেখানে বিস্তারিতভাবে ওই চাকরির তথ্য দেয়া আছে এবং যেখান থেকে চাকরিটির জন্য আবেদন করা যাবে।

একেকজনের একেক চাহিদা অনুযায়ী অসংখ্য টুল ব্যবহার করেছে গুগল যেনো মোবাইল এবং ডেস্কটপ থেকে সহজেই চাকরি খোঁজা যায়। স্মার্ট ফিল্টারে চাকরির ধরন, লোকেশন, নিয়োগের তারিখ, চাকরিদাতা প্রতিষ্ঠানের ধরন উল্লেখ করে নিজের মতো করে সার্চ ফিচারটি সেট করা যাবে।

সার্চের ফলাফল থেকে প্রাপ্ত তালিকা অনলাইনে বন্ধু-বান্ধবের সঙ্গে আদান-প্রদানের সুযোগও রাখা হয়েছে। এছাড়া সেট করা সার্চ ফিচার ব্যবহারকারীকে তার উপযুক্ত চাকরির খোঁজ পেলে নোটিফিকেশন অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেবে।

নতুন সার্চ ফিচারটি ইংরেজি ভাষায় অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে গুগল অ্যাপসহ ডেস্কটপ ও মোবাইলের গুগল সার্চ অপশনে ব্যবহার করা যাবে।

ট্যাগ: গুগল সার্চসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ফেরদৌসের ‘মেঘকন্যা’

পরবর্তী

কিছুদিন অফিস ভাড়া নিয়েই নিরীহদের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি

পরবর্তী

কিছুদিন অফিস ভাড়া নিয়েই নিরীহদের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি

নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT