চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুদিন অফিস ভাড়া নিয়েই নিরীহদের টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

রাজধানীর বিভিন্ন স্থানে স্বল্প সময়ে অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানের নিরীহ লোকের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র।

তারা প্রতারণা করতেই ভুয়া ট্রাভেল এজেন্সির অফিস নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জাল ভিসা ও জাল স্মাট কার্ড প্রস্তুত করে বিদেশে লোক পাঠানোর নামে আনুষাঙ্গিক কাগজপত্র তৈরি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করছিল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে কুয়েতসহ বিভিন্ন দেশে জাল ও বিএমইটির মাধ্যমে মানব পাচারের অপরাধের দায়ে প্রতারক চক্রের ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ- সিআইডি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শরীফুল ইসলাম ওরফে সজীব, গোলাম মোস্তফা কামাল, মোখলেছুর রহমান, মো. আশাদুল হক, মো. আলতাফ হোসেন রাজিব, মো. আসাদুজ্জামান বাবু, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল কাদের সরকার ওরফে নূর নবী, আবুল কালাম আজাদ ওরফে হাসান ওরফে বুলেট।

এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট (যার মধ্যে ৯টি জাল ভিসা সহ), দশটি বিভিন্ন দেশের জাল ডিমান্ড লেটার, দু্ইটি সিল, পাঁচটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড, একটি কম্পিউটার ও সাত লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে আয়োজিত সিআইডির সদর দপ্তরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Reneta

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. এনামুল কবির জানান, সাতজন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আমরা গতকাল নিকুঞ্জ থেকে এই চক্রটিকে গ্রেপ্তার করি। আসামিরা একটি প্রতারক ও জাল চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সল্প সময়ে অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানের নিরীহ লোকের অর্থ হাতিয়ে নিচ্ছিল।

চক্রটি প্রতারণা করতেই ‘সেবা’ নামের একটি ভুয়া ট্রাভেল এজেন্সির অফিস নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জাল ভিসা ও জাল স্মাট কার্ড প্রস্তুত করে বিদেশে লোক পাঠানোর নামে আনুষাঙ্গিক কাগজপত্র তৈরি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করছিল।

এক প্রশ্নের জবাবে বিশেষ পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে আমাদের কাছে অভিযোগ করা সাতজন ভিকটিমের কাছ থেকে চার লাখ ২০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। এছাড়াও তারা আরো ১৫ থেকে ২০ জনের কাছ থেকে মোট ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ চক্রটি কতোদিন ধরে সক্রিয় রয়েছে জানতে চাইলে এনামুল কবির বলেন, তাদের ভাষ্যমতে তারা তিন মাস ধরে ঢাকায় স্বল্প সময়ে অফিস ভাড়া করে এ প্রতারণা করত। মাস খানেক পর পরই তারা অফিস ও এলাকা পাল্টাত। এ চক্রের কোন যোগ্যতা নেই। কিন্তু তাদের একজন মাস্টার মাইন্ড রয়েছে, এছাড়াও তাদের পেছনে গডফাদার যারা রয়েছে তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিকটিমরা নিজেদের টাকাগুলো বুঝে নিতে আইনগত ভাবে আদালতে আবেদন করবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(৩) ধারায় খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছেও বলে জানান সিআইডির এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাকা আত্মসাৎপ্রতারক চক্রভুয়া ট্রাভেল এজেন্সিসিআইডি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT