চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে ফেসবুক

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:৪৪ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের তরুণ উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা, যুব ও উদ্যোক্তা উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের আইটি প্রকল্পগুলো থেকে প্রশিক্ষণ পাওয়া ১০ হাজার তরুণ তরুণীকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেবে ফেসবুকের ‘বুস্ট ইওর বিজনেস’ প্ল্যাটফর্ম।

এই কর্মসূচির আওতায় আগামী ৬ মাসে প্রশিক্ষণ পাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত তরুণ-তরুণীরা।

সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে ফেসবুকের দক্ষিণ এশিয়া পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতার নেতৃত্বে একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলো।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক বলেন,’সামাজিক যোগাযোগ মাধ্যম পারস্পরিক যোগাযোগের পাশাপাশি পণ্যের বিপণনেও নতুনমাত্রা যোগ করেছে। আসলে এখন এই প্ল্যাটফর্মে গড়ে উঠেছে ভার্চুয়াল বাজার। এখন দেশে প্রায় ২৭ মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করছে। এই বিপুল জনুপ্রিয়তা নামী ব্র্যান্ডের মতো ব্যক্তি উদ্যোক্তাদের জন্যও নিজের প্রতিষ্ঠান-পণ্যের প্রচারণার সুযোগ নিয়ে হাজির হয়েছে।সরকার ২০২১ সাল নাগাদ দেশে তথ্যপ্রযুক্তি খাত থেকে যে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ  করেছে। এখান থেকে ২০ লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে। সেই কর্মসংস্থানের একটা বড় অংশই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করবে। বৈশ্বিক মানের পেশাগত সমৃদ্ধির জন্য সরকারের এলআইসিটি প্রকল্প ও ফেসবুকের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি একটা বড় সুযোগ। ফেসবুকের বুস্ট ইওর বিজনেস দেশের নতুন উদ্যোক্তাদের বৈশ্বিক সম্ভাবনার দ্বারও উন্মোচন করবে।’

৬ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগে ইতোমধ্যে যারা প্রশিক্ষণ পেয়েছেন তারা আন্তর্জাতিক মানের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হাতে-কলমে শিখতে পারবেন। ইংরেজি ভাষায় চমৎকার উপস্থাপনা দিয়ে নিজের প্রতিষ্ঠান-প্রকল্পের প্রচারণা-বিনিয়োগ আকৃষ্ট করা শিখতে পারবেন দেশের তরুণ-তরুণীরা। সামাজিক মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের-উদ্যোগের প্রচারণা চালানোর সর্বশেষ সংস্করণগুলোও রপ্ত করার সুযোগ পাবেন তারা।

ফেসবুকের দক্ষিণ এশিয়ার পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা বলেন,’কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি বা এসএমই খাতের বিশাল সম্ভাবনা আছে। ফেসবুক বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দেশে-বিদেশের বাজারে প্রবেশাধিকারের সহজপথগুলো বলে দেবে।’

Reneta

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, বিসিসি নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, এলআইসিটির কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ। কয়েকশ তরুণ-তরুণী উদ্যোক্তা এই অনুষ্ঠানে অংশ নেন এবং নিজেদের উদ্যোগগুলো নিয়ে সমস্যা-সম্ভাবনাগুলো নিয়ে কথা বলেন সরকার ও ফেসবুকের কর্তাদের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল মার্কেটিংফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনস্তাত্ত্বিক অর্থনীতি নিয়ে কাজ করে নোবেল পেলেন থেলার

পরবর্তী

ট্যুরিস্ট গাইড হবেন প্রিয়াংকা!

পরবর্তী
ইতালিতে কলোসিয়ামের সামনে প্রিয়াংকা চোপড়া

ট্যুরিস্ট গাইড হবেন প্রিয়াংকা!

গুজরাটে ট্রেনে আগুনের ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে ট্রেনে আগুন: মামলার রায়ের তাপ আর যেন না ছড়ায়

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT