চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটে ট্রেনে আগুন: মামলার রায়ের তাপ আর যেন না ছড়ায়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
গুজরাটে ট্রেনে আগুনের ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০২ সালে ভারতের গুজরাটের গোধরায় সবরমতি ট্রেনে আগুনের ঘটনায় ৫৯ জন নিহত হয়েছিল। এরপর শুরু হয় গুজরাটের আলোচিত সাম্প্রদায়িক দাঙ্গা, যাতে এক হাজারের বেশি লোক নিহত হয়। নিহতদের অধিকাংশই মুসলিম। আর ট্রেনে নিহত হওয়া ৫৯ জনের বেশিরভাগই ছিল হিন্দু সেবক। তারা উত্তর প্রদেশের অযোধ্য ভ্রমণের পর ফিরছিল। পরে ওই ঘটনায় ৯৪ জনকে বিচারের মুখোমুখি করা হয়। ২০১১ সালে ৩১ জনকে দোষী সাব্যস্ত করে বিশেষ আদালত। তাদের মধ্যে ১১ জনের মৃত্যুদণ্ডের রায় হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০ জনের। আর মুক্তি পায় ৬৩ জন। আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাটের হাইকোর্টে একাধিক মামলা হয়। রোববার সেসব মামলার রায় দিয়েছে হাইকোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে আদালত। এদের মধ্যে মৌলভি উমারজিও রয়েছেন যাকে ঘটনার মূল পরিকল্পনাকারী বলা হয়েছিল। বহু বর্ণের সম্মিলনে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বহুল পরিচিত দেশ ভারতে এ রায়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তবে, সেই উত্তাপ যেন না ছড়ায় ভারত সরকারকে শুরুতেই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বৈশ্বিক জঙ্গিবাদের সাম্প্রতিক যে উত্থান, তার সঙ্গে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিষয়াবলী গুরুতরভাবে জড়িত বলে ধারণা করা হয়ে থাকে। ভবিষ্যতে যেকোন ধরণের নেতিবাচক পরিস্থিতি এড়াতে এ অঞ্চলের সব জায়গাতেই সতর্কতা প্রয়োজন বলে আমরা মনে করি। দক্ষিণ এশিয়াসহ বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতিই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্যুরিস্ট গাইড হবেন প্রিয়াংকা!

পরবর্তী

প্রিয় মাহবুব ভাই

পরবর্তী
Man holding a cup in an outdoor setting with a blue tent behind him. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয় মাহবুব ভাই

ট্রেলারে ‘দ্য এক্স ফাইলস’-এর নতুন সিরিজ

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT