বলিউড-হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া এবার টুরিস্ট গাইড হবেন বলে ঘোষণা দিয়েছেন। জায়গাটা হবে ইতালিতে।
এখন ইতালিতে অবস্থান করছেন প্রিয়াংকা। কারণ আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকো। বরাবরের মতো এবারও সিরিজটির শুটিং হচ্ছে না আমেরিকায়। সেকারণে ইতালিতে তিনি।
কিন্তু শুটিং এখনো শুরু হয়নি। তাই সময়টাকে কাজে লাগাচ্ছেন প্রিয়াংকা। ঘুরে বেড়াচ্ছেন ইতালির সুন্দর জায়গাগুলোতে। এবার প্রথম নয়, এর আগেও ইতালির সৌন্দর্য দেখেছেন প্রিয়াংকা। সুযোগ পেয়ে যেন আবার ঝালাই করে নিচ্ছেন তিনি। তাইতো মজা করে বলেই ফেললেন ট্যুরিস্ট গাইড হবেন তিনি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবিও শেয়ার করতে ভুলছেন না প্রিয়াংকা।
বর্তমানে হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন প্রিয়াঙ্কা। আমেরিকান টিভি সিরিজ কোয়ান্টিকো দিয়ে পশ্চিমাদেশে পরিচিতি আনলেও, হলিউডি ছবি ‘বেওয়াচ’ যেন তার পরিচিতিকে আরও জোরালো করে। আর এখন প্রিয়াংকার প্রস্তুতি চলছে ‘কোয়ান্টিকো থ্রি’ সিজনে কাজের জন্য। -ইন্ডিয়ান এক্সপ্রেস।










