চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সাগর পাড়ি দেয়ার চ্যালেঞ্জ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: ফাইনালের স্বপ্ন নিয়ে সমুদ্রনগরী কক্সবাজারে এসেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনালের কঠিন বাধা টপকে ঢাকায় ফেরার চ্যালেঞ্জে বুধবার স্বাগতিকদের প্রতিপক্ষ প্যালেস্টাইন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

দুই দলের মাঝে র‌্যাঙ্কিংয়ে এতটাই ব্যবধান যে, ১২ অক্টোবরের ফাইনাল খেলতে হলে জামাল ভুঁইয়ার দলকে সাগর পাড়ি দেয়ার মতো কঠিন চ্যালেঞ্জেই জয়ী হতে হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে প্যালেস্টাইন ১০০ নম্বরে। বাংলাদেশের অবস্থান ১৯৩। মুখোমুখি তিন দেখায় বাংলাদেশের হার দুটিতে। একটি ম্যাচ হয়েছে ড্র। এবার তাদের মাঝে ফাইনালে তাজিকিস্তানের প্রতিপক্ষ হওয়ার লড়াই।

Banglabid

বাংলাদেশ কোচ জেমি ডে প্যালেস্টাইনকে সমীহ করলেও কঠিন লড়াইয়ের আভাস দিলেন, ‘ওরা আমাদের চেয়ে সবদিক থেকেই এগিয়ে। তবে মাঠের খেলায় আমরা ছেড়ে কথা বলবো না। তাদের বিপক্ষে আমাদের পরিকল্পিত ফুটবল খেলতে হবে।’

সিলেটে লাওসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। শেষ ম্যাচে ফিলিপিন্সের কাছে ১-০ গোলে হারলেও লাওস কোনো ম্যাচে না জেতায় এক জয়েই সেমির টিকিট নিয়ে কক্সবাজার আসেন বিপলু, সুফিল, জীবনরা।

নির্ভার প্যালেস্টাইন দল

টিম হোটেলে দুপুরের খাবার খেয়ে মঙ্গলবার বিজিবি মাঠে গিয়ে ঘণ্টাখানেক অনুশীলন করে বাংলাদেশ। অনুশীলনের ফাঁকে ফাঁকে চলে টিম মিটিং। অন্যদিকে একেবারেই ভাবলেশহীন দেখাল প্যালেস্টাইন দলকে। বৃষ্টিভেজা বিকেলে মিনিট দশেক অনুশীলন করেই তারা ফিরে যায় হোটেল। তার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির কোচ ডারডালি নুরুদ্দীন সাফ জানিয়ে যান, তার দলই জিতবে।

Reneta

‘গত দুই ম্যাচে বাংলাদেশের খেলা আমি দেখেছি। বেশকিছু দুর্বলতাও খুঁজে পেয়েছি। সেদিক থেকে আমার দল অনেক এগিয়ে। এই ম্যাচে আমরাই জিতবো।’

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের একমাত্র গোলদাতা বিপলু। সিলেটে হোম গ্রাউন্ডে লাওসের বিপক্ষে গোল করেন এ ফরোয়ার্ড। বিপলুর গোল উদাহরণ সৃষ্টি করেছে কক্সবাজারে।

জাতীয় দলে কক্সবাজারের চার ফুটবলার থাকায় স্থানীয়রা স্বপ্ন দেখছেন কোনো একজন লোকাল বয়’ই জিতিয়ে দেবেন ম্যাচ। বুধবারের ম্যাচের একাদশ কেমন হবে সেটি নিয়েও সমুদ্রপাড়ে নানা আলোচনা। অধিনায়ক জামাল ভুঁইয়া অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকায় বয় নয়; সেরা একাদশ গড়ার ভাবনাই মুখ্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮বাংলাদেশ-প্যালেস্টাইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন কাদের

পরবর্তী

ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার, পদত্যাগপত্র প্রত্যাহার শিক্ষকদের

পরবর্তী

ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার, পদত্যাগপত্র প্রত্যাহার শিক্ষকদের

বার্সায় ‘অসুখী’ ভিদাল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT