চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে যেকোনো নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর শ্যামপুরের মীর হাজারীবাগ মোড়ে গণসংযোগের সময় তিনি বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেব।’

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সবাই সতর্ক থাকবেন। কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না। আমরা ন্যায় বিচার চাইছি। আমরা অতিরিক্ত কিছু দাবি করছি না।

‘‘যে অপরাধী তাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। সে যেই হোক, সে যত প্রভাবশালীই হোক। এত রক্ত এত প্রাণহানি তার বিচার কি বাংলাদেশে হবে না?’’

মিথ্যাচারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও ছাড়িয়ে গেছেন মন্তব্য করে তিনি বলেন: মিথ্যাচারের জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হতো ফখরুল সাহেব কে এই মিথ্যাচারের জন্য দেওয়া উচিত। এরকম ফাঁপা মিথ্যা কথাও বিএনপি মহাসচিব বলতে পারেন!

মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, একুশে আগস্ট গ্রেনেড মামলায় তারেক রহমানসহ বিএনপির নেতাদের চক্রান্ত করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে।

Reneta

ওবায়দুল কাদের আরো বলেন, আমাদের ৫০০ নেতাকর্মী এখনো স্প্লিন্টার বহন করে যাচ্ছে। আমরা এখনো নামাজের সেজদায় দাঁড়াইতে পারে না। আমি নিজেও এখনো সেজদা দিতে পারি না। ফকরুল সাহেব, সংসদে বিরোধী দলের নেতা দাঁড়ালে অটোমেটিক মাইক অন হয়ে যায়। কিন্তু সেদিন আর অন হলো না। আমাদের নেত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধীদলের নেত্রী হিসেবে বলেছিলেন, আমি কিছু বলতে চাই। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কি বললেন? ওনাকে আবার কে মারবেন! শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন!

‘‘তখন নেত্রী উত্তর দিয়েছিলেন, আমি কি তাহলে আত্মহত্যা করতে গেছি? কী নিষ্ঠুর, কী নির্মম এই দল। মিথ্যাচার এসে বেগম জিয়া থেকেও এককাঠি এগিয়ে গেলেন ফখরুল সাহেব। এদের হাতে কি গণতন্ত্র নিরাপদ?’’

বিএনপি যে কোনো নাশকতার দাঁতভাঙ্গা জবাব দেয়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা কর্মী সমাবেশ থেকে বলেন: ‘এটা ২০১৪ সাল না, এটা ২০১৮ সাল। মাঝে চার বছর পেরিয়ে গেছে। এখন যদি কোথাও পেট্রলবোমা, নাশকতা করতে চান জনগণ তার প্রতিরোধ করবে।’

‘‘যদি রাজনৈতিকভাবে আন্দোলন করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কিন্তু নাশকতার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করবে। সে ব্যাপারে এখনই কঠোর অবস্থানে তারা।’’

গণসংযোগ কর্মসূচি আরও দীর্ঘ হবে জানিয়ে কাদের বলেন, ‘নেত্রী আমাকে বলেছেন নির্বাচন পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি চালিয়ে যেতে। নির্বাচন ডিসেম্বরে হোক নির্বাচন জানুয়ারিতে হোক; আমরা প্রস্তুত আছি। আমি আমার নেতাকর্মীদের বলবো মাথা গরম করবেন না। উসকানির ফাঁদে পা দিবেন না। আক্রমণ করবেন না, আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।’

বিএনপি নেতাদের সর্বাত্মক আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিবে না। তারা এবার আন্দোলনের ডাক দিলে গণপিটুনি খাওয়ার সম্ভাবনা আছে বলে আশঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

যোগ করে বলেন, ‘তারা নাকি এক পাশে চেহারা পাল্টে যাবে। স্বপ্ন দেখে বিএনপি! ঘরে বসে আন্দোলনের ডাক দিয়ে যারা হিন্দি সিরিয়াল দেখে এরা কি আন্দোলন করবে?’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি প্রশ্ন করেন, নেতা না আসলে কর্মী কি আসে? এখন সকলে ইলেকশন মুডে। সর্বাত্মক আন্দোলনে পাবলিক তাদের ডাকে সাড়া দেবে? এর কোন কারণ কি আছে? পাবলিক তাদের দাবির সঙ্গে একমত হয়ে রাস্তায় নামবে এমন পরিবেশ কি আছে?

‘‘সারাদেশে উৎসব শুরু হয়ে গেছে। এ সময় আন্দোলনের ডাক নিয়ে জনগণের কাছে গেলে, গণপিটুনি খায় কিনা আমার সন্দেহ আছে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ আগস্ট গ্রেনেড হামলাওবায়দুল কাদেরবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্রুত তেল সরবরাহে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

পরবর্তী

বাংলাদেশের সাগর পাড়ি দেয়ার চ্যালেঞ্জ

পরবর্তী

বাংলাদেশের সাগর পাড়ি দেয়ার চ্যালেঞ্জ

ছাত্রলীগের পাঁচ নেতাকে বহিষ্কার, পদত্যাগপত্র প্রত্যাহার শিক্ষকদের

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT