চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দের শোক

তামান্না তৃষা তামান্না তৃষা
১:৪৭ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
স্পোর্টস
A A

সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত পুরো বিশ্ব। মার্কিন প্রেসিডেন্টের কাছে শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিভিন্ন দেশের বক্সিং ফেডারেশন কর্মকর্তা, বক্সার এবং হলিউড তারকারা। শুক্রবার এ বক্সিং গ্রেটের শেষকৃত্যে অংশ নেবেন সর্বস্তরের মানুষ।

বিশ্ব ক্রীড়াঙ্গনে সর্বকালের সেরা এক ক্রীড়াবিদ মোহাম্মদ আলী। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মার্কিন এ বক্সারের মৃত্যু বিশ্বকে শোকাহত করেছে। স্তব্ধ তাঁর জন্মস্থান কেন্টাকি। তিন বারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ‘বক্সিং গ্রেট’ মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন তাঁর ভক্ত এবং উত্তরসূরীরা।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শোক বার্তায় বলেছেন, মোহাম্মদ আলী বিশ্বকে নাড়া দিয়েছিলেন যা তাঁর ভক্তরা চিরদিন মনে রাখবেন।

Banglabid

ওবামাকে শোক বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৮-এ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বে ভূষিত মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত বাংলার মানুষও।

নিজের শোকবাণীতে বক্সিং গ্রেটকে অধিকার আদায়ের চ্যাম্পিয়ন উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শোকের মিছিলে আছেন কিউবা’র প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো।

Reneta

সাবেক হেভিওয়েট বক্সারদের কাছেও ‘আমেরিকান আইকন’খ্যাত মোহাম্মদ আলী এক প্রেরণার নাম। শোক বই খুলেছেন হলিউড তারকারা।

বিশ্ব শান্তি আর মানবতার জন্য সারা জীবন কাজ করে যাওয়া ‘গ্রেটম্যানে’র স্মৃতি ধরে রাখতে তাঁর ছবি এবং ভাস্কর্য নিয়ে ইংল্যান্ডের ইয়র্ক হলে প্রদর্শনী চলছে।

১৯৬৪ সালে সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন সনি লিস্টনের মুখোমুখি হওয়ার আগে নিয়ইয়র্কের ব্রুকলিনের  রিংয়েই প্রস্তুতি নিয়েছিলেন ২২ বছর বয়সী মোহাম্মদ আলী। সেখানেও এখন শোক।

মোহাম্মদ আলীর মৃত্যুর পরই শোক জানিয়ে নিজ জন্মস্থান কেন্টাকিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ১০ জুন শুক্রবার লুইসভিলে চিরনিদ্রায় শায়িত হবেন ‘আলী দ্য গ্রেটেস্ট’। উপস্থিত থাকবেন বিশ্ব নেতা আর তাঁর ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্সার মোহাম্মদ আলীমোহাম্মদ আলী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেতা নেইমার!

পরবর্তী

দ্বিতীয় সন্তান নিয়ে প্রকাশ্যে রীতেশ-জেনেলিয়া

পরবর্তী

দ্বিতীয় সন্তান নিয়ে প্রকাশ্যে রীতেশ-জেনেলিয়া

কিংবদন্তির শেষকৃত্যে সবাইকে আমন্ত্রণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT